Numbers 5:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে ইমাম বদদোয়াপূর্ণ কসম দিয়ে সেই স্ত্রীকে শপথ করাবে ও ইমাম সেই স্ত্রীকে বলবে— মাবুদ তোমার স্ত্রী-অঙ্গ অকেজো করবেন ও তোমার উদর ফুলে উঠে তোমার লোকদের মধ্যে তোমাকে বদদোয়ার ও কসমের পাত্রে পরিণত করবেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখানে যাজক, সেই স্ত্রীকে শপথের এই শাপের অধীনে নিয়ে আসবে, “তাহলে সদাপ্রভু তাই করুন যেন তোমার জনগোষ্ঠী তোমাকে অভিশাপ দেয় ও প্রকাশ্যে তোমার নিন্দা করে এবং তিনি তোমার ঊরুদেশ নিশ্চল ও উদর স্ফীত করুন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবে যাজক শাপজনক দিব্যে সেই স্ত্রীকে দিব্য করাইবে, ও যাজক সেই স্ত্রীকে বলিবে—সদাপ্রভু তোমার ঊরু অবশ ও তোমার উদর স্ফীত করিয়া তোমার লোকদের মধ্যে তোমাকে শাপের ও দিব্যের আস্পদ করিবেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে যাজক শাপজনক দিব্যে সেই স্ত্রীকে শপথ করাইবে ও যাজক সেই স্ত্রীকে বলিবে- সদাপ্রভু তোমার ঊরু অবশ ও তোমার উদর স্ফীত করিয়া তোমার লোকদের মধ্যে তোমাকে শাপের ও দিব্যের আস্পদ করিবেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই পর্যন্ত বলে পুরোহিত সেই স্ত্রীলোকটিকে দিয়ে তার নিজের উপর অভিশাপ ডেকে আনবার একটা শপথ করিয়ে নিয়ে আবার বলবে, ‘তবে সদাপ্রভু এমন করুন যাতে স্ত্রী-অংগ অকেজো হয়ে তোমার পেট ফুলে ওঠে, যার ফলে তোমার লোকেরাই অভিশাপ এবং শপথের সময়ে তোমার নাম ব্যবহার করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই পর্যন্ত বলে ইমাম সেই স্ত্রীলোকটিকে দিয়ে তার নিজের উপর বদদোয়া ডেকে আনবার একটা কসম খাইয়ে নিয়ে আবার বলবে, ‘তবে মাবুদ এমন করুন যাতে স্ত্রী-অংগ অকেজো হয়ে তোমার পেট ফুলে ওঠে, যার ফলে তোমার লোকেরাই বদদোয়া এবং কসমের সময়ে তোমার নাম ব্যবহার করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
(পুরোহিত সেই নারীকে অভিশাপের শপথ গ্রহণ করিয়ে বলবে) প্রভু পরমেশ্বর তেমার ঊরু অবশ এবং দেহ স্ফীত করে স্বজাতীয়দের মধ্যে অভিশাপ ও অপবাদের পাত্রী করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি তা সত্যি হয়, তাহলে এই বিশেষ জল পান করলে তোমাকে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হবে| তুমি কোনো সন্তানের জন্ম দিতে পারবে না| এবং তুমি যদি এখন সন্তানসম্ভবা হয়ে থাকো, তাহলে তোমার সন্তান মারা যাবে| তাহলে তোমার লোকরা তোমাকে ত্যাগ করবে এবং তোমার সম্পর্কে কু-কথা কথা বলবে|’ “এর পর যাজক অবশ্যই সেই স্ত্রীকে প্রভুর কাছে এক বিশেষ প্রতিশ্রুতি করার জন্য বলবে| যদি স্ত্রী মিথ্যে কথা বলে তাহলে তার পক্ষে এই খারাপ ঘটনাগুলো যে ঘটবে সে ব্যাপারে তাকে অবশ্যই সম্মত হতে হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবে যাজক সেই স্ত্রীকে অভিশাপজনক শপথ করাবে ও যাজক সেই স্ত্রীকে বলবে, সদাপ্রভু তোমার ঊরু অবশ ও তোমার পে ট বড় করে তোমার লোকেদের মধ্যে তোমাকে শাপের ও অপবাদের পাত্রী করবেন;