Numbers 5:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এই বদদোয়াযুক্ত পানি তোমার উদরে প্রবেশ করে তোমার উদর স্ফীত ও স্ত্রী-অঙ্গ অকেজো হবে। তখন সেই স্ত্রী বলবে, “আমিন, আমিন”।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই অভিশপ্ত জল তোমার মধ্যে প্রবেশ করে তোমার উদর স্ফীত ও ঊরুদেশ নিশ্চল করুক।” “ ‘তখন স্ত্রীলোকটিকে বলতে হবে, “আমেন, হ্যাঁ তাই হোক।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর এই শাপজনক জল তোমার উদরে প্রবেশ করিয়া তোমার উদর স্ফীত ও ঊরু অবশ করিবে। তখন সে স্ত্রীকে কহিবে, “আমেন, আমেন”।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর এই শাপজনক জল তোমার উদরে প্রবেশ করিয়া তোমার উদর স্ফীত ও ঊরু অবশ করিবে। তখন সে স্ত্রী কহিবে, “আমেন, আমেন”।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই অভিশাপের জল তোমার দেহে ঢুকে যেন এমনভাবে কাজ করে যাতে তোমার পেট ফুলে ওঠে ও তোমার স্ত্রী-অংগ অকেজো হয়ে যায়।’ “এর উত্তরে স্ত্রীলোকটিকে বলতে হবে, ‘তা-ই হোক।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই বদদোয়ার পানি তোমার শরীরে ঢুকে যেন এমনভাবে কাজ করে যাতে তোমার পেট ফুলে ওঠে ও তোমার স্ত্রী-অংগ অকেজো হয়ে যায়।’ “এর জবাবে স্ত্রীলোকটিকে বলতে হবে, ‘তা-ই হোক।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই সত্য উদ্ঘাটনকারী জল তোমার উদরে প্রবেশ করে তোমার দেহ স্ফীত এবং ঊরু অবশ করে দেবে। এ কথার পর সেই নারী বলবে, আমেন, আমেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাজক অবশ্যই বলবে, ‘তুমি অবশ্যই এই জল পান করবে যা সমস্যার সৃষ্টি করে| যদি তুমি পাপ করে থাকো, তাহলে তুমি বন্ধ্যা হয়ে যাবে, আর যদি তুমি সন্তানসম্ভবা হও, তাহলে তোমার গর্ভের শিশু জন্মের আগেই মারা যাবে|’ এবং সেই স্ত্রী বলবে: ‘তুমি যা বলবে আমি সেই মতো কাজ করতে সম্মত হলাম|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই অভিশাপজনক জল তোমার পেটের মধ্যে গিয়ে তোমার পেট বড় ও ঊরু অবশ করবে। তখন সেই স্ত্রী বলবে, আমেন, আমেন।