Numbers 5:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইমাম সেই বদদোয়ার কথা কিতাবে লিখে ঐ তিক্ত পানিতে ধুয়ে ফেলবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘যাজক এই শাপের বাণীগুলি একটি গোটান পুঁথিতে লিখে ওই তিক্ত জলে সেই লেখা ধুয়ে ফেলবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যাজক সেই শাপের কথা পুস্তকে লিখিয়া ঐ তিক্ত জলে মুছিয়া ফেলিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যাজক সেই শাপের কথা পুস্তকে লিখিয়া ঐ তিক্ত জলে মুছিয়া ফেলিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“পুরোহিত এই সমস্ত অভিশাপ চামড়ার উপর লিখে জল ঢেলে লেখাটা সেই তেতো জলে ফেলবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ইমাম এই সমস্ত বদদোয়া চামড়ার উপর লিখে পানি ঢেলে লেখাটা সেই তেতো পানিতে ফেলবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরোহিত এই অভিশাপবাক্য একটি পুস্তকে লিখবে, পরে ঐ তিক্ত জল দিয়এ তা মুছে ফেলবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যাজক তখন সেই অভিশাপগুলো একটি গোটানো পুঁথিতে লিখে রাখবে| এরপরে সে জল দিয়ে সেই বাণীগুলো ধুয়ে ফেলবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাজক সেই অভিশাপের কথা বইয়ে লিখে ঐ তেতো জলে মুছে ফেলবে।