Numbers 5:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সেই বদদোয়ার তিক্ত পানি ঐ স্ত্রীকে পান করাবে; তাতে সেই বদদোয়ার পানি তিক্তরূপে তার মধ্যে প্রবেশ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে স্ত্রীলোকটিকে ওই তিক্ত জলপান করাবে, যা শাপ বহন করে আনবে এবং সেই জল তার উদরে প্রবেশ করে দুঃসহ যন্ত্রণা সৃষ্টি করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সেই শাপজনক তিক্ত জল ঐ স্ত্রীকে পান করাইবে; তাহাতে সেই শাপজনক জল তিক্তরূপে তাহার মধ্যে প্রবিষ্ট হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সেই শাপজনক তিক্ত জল ঐ স্ত্রীকে পান করাইবে; তাহাতে সেই শাপজনক জল তিক্তরূপে তাহার মধ্যে প্রবিষ্ট হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অভিশাপের সেই তেতো জল সেই স্ত্রীলোকটিকে খাওয়ালে পর সেই জল তার পেটে গিয়ে তাকে ভীষণ যন্ত্রণা দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বদদোয়ার সেই তেতো পানি সেই স্ত্রীলোকটিকে খাওয়ালে পর সেই পানি তার পেটে গিয়ে তাকে ভীষণ যন্ত্রণা দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর সে ঐ অভিশপ্ত তিক্ত জল ঐ নারীকে পান করতে দেবে। সেই জল তার দেহে প্রবেশ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর সেই স্ত্রীকে সেই জল পান করতে হবে যা সমস্যার সৃষ্টি করে| এই জল তার মধ্যে প্রবেশ করবে এবং যদি সে দোষী হয় তাহলে এটি তার পক্ষে খুবই যন্ত্রণাদায়ক হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই অভিশাপজনক তেতো জল ঐ স্ত্রীকে পান করাবে; তাতে সেই অভিশাপজনক তেতো জল পান করাবে যেটা তার অভিশাপ স্বরূপ হবে।