Numbers 5:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইমাম ঐ স্ত্রীর হাত থেকে সেই অন্তর্জ্বালার শস্য-উৎসর্গ নেবে এবং সেই খাবার উপহার মাবুদের সম্মুখে দুলিয়ে কোরবানগাহ্র উপরে উপস্থিত করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাজক তার হাত থেকে ঈর্ষাজনিত শস্য-নৈবেদ্য গ্রহণ করে সদাপ্রভুর অভিমুখে দোলাবে এবং যজ্ঞবেদির কাছে নিয়ে আসবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যাজক ঐ স্ত্রীর হস্ত হইতে সেই অন্তর্জ্বালার ভক্ষ্যনৈবেদ্য লইবে, এবং সেই ভক্ষ্য-নৈবেদ্য সদাপ্রভুর সম্মুখে দোলাইয়া বেদির উপরে উপস্থিত করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যাজক ঐ স্ত্রীর হস্ত হইতে সেই অন্তর্জ্বালার ভক্ষ্য-নৈবেদ্য লইবে, এবং সেই ভক্ষ্য-নৈবেদ্য সদাপ্রভুর সম্মুখে দোলাইয়া বেদির উপরে উপস্থিত করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রথমে পুরোহিত স্ত্রীলোকটির হাত থেকে সন্দেহের দরুন আনা সেই শস্য-উৎসর্গ নিয়ে সদাপ্রভুর সামনে দুলিয়ে তা বেদীর কাছে নিয়ে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রথমে ইমাম স্ত্রীলোকটির হাত থেকে সন্দেহের দরুন আনা সেই শস্য-কোরবানী নিয়ে মাবুদের সামনে দুলিয়ে তা কোরবানগাহের কাছে নিয়ে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর পুরোহিত ঐ নারীর হাত থেকে ঈর্ষা প্ররোচিত ভোগ নিয়ে প্রভু পরমেশ্বরের সম্মুখে আরতি করে বেদীর উপরে স্থাপন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এরপর যাজক সেই স্ত্রীর কাছ থেকে যে নৈবেদ্য দেওয়া হয়েছিল সেটি নেবে (ঈর্ষার জন্য নৈবেদ্য) এবং প্রভুর সম্মুখে উপস্থাপিত করবে| এরপর যাজক সেটিকে বেদীর উপরে নিয়ে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাজক ঐ স্ত্রীর হাত থেকে সে ঈর্ষান্বিতর ভক্ষ্য নৈবেদ্য নেবে এবং সেই ভক্ষ্য নৈবেদ্য সদাপ্রভুর সামনে দেখিয়ে বেদির উপরে উপস্থিত করবে।