Numbers 5:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইমাম তা স্মরণ করার জন্য সেই শস্য-উৎসর্গের এক মুষ্টি নিয়ে কোরবানগাহ্‌র উপরে পুড়িয়ে ফেলবে, তারপর ঐ স্ত্রীকে সেই পানি পান করাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর যাজক পূর্ণ একমুঠো ওই শস্য-নৈবেদ্য নিয়ে স্মারক নৈবেদ্যরূপে বেদিতে পোড়াবে; তারপর সে, সেই স্ত্রীকে ওই জলপান করাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং যাজক তৎস্মরণার্থে সেই ভক্ষ্য-নৈবেদ্যের এক মুষ্টি গ্রহণ করিয়া বেদির উপরে দগ্ধ করিবে, তৎপরে ঐ স্ত্রীকে সেই জল পান করাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাজক তৎস্মরণার্থে সেই ভক্ষ্য-নৈবেদ্যের এক মুষ্টি গ্রহণ করিয়া বেদির উপরে দগ্ধ করিবে, তৎপরে ঐ স্ত্রীকে সেই জল পান করাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পুরোহিত তারপর পুরো উৎসর্গের বদলে তা থেকে এক মুঠো তুলে নিয়ে বেদীর উপর পুড়িয়ে দেবে। তারপর সে সেই জল স্ত্রীলোকটিকে খেতে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইমাম তারপর পুরো কোরবানীর বদলে তা থেকে এক মুঠো তুলে নিয়ে কোরবানগাহের উপর পুড়িয়ে দেবে। তারপর সে সেই পানি স্ত্রীলোকটিকে খেতে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরোহিত ঐ ভোগের স্মারক অংশ হিসাবে তা থেকে এক মুঠো নিয়ে বেদীর আগুনে আহুতি দেবে, তারপর সেই নারীকে ঐ জল পান করাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাজক এক মুঠো শস্য নিয়ে সেটিকে বেদীর উপরে দগ্ধ করবে| এরপর সে সেই স্ত্রীকে জলপান করতে বলবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাজক সেটার স্মরণে সেই ভক্ষ্য নৈবেদ্যের এক মুঠো নিয়ে বেদির উপরে পোড়াবে, তারপরে ঐ স্ত্রীকে সেই জল পান করাবে।