Numbers 5:29 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এটি অন্তর্জ্বালা বিষয়ক ব্যবস্থা; স্ত্রীলোক স্বামীর অধীন হয়েও বিপথে গিয়ে নাপাক হলে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘এই হবে ঈর্ষাপরায়ণতার বিধি, যখন কোনো স্ত্রীলোক ভ্রষ্টাচারী এবং তার স্বামীর সঙ্গে বিবাহিতা হলেও অশুচি হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহা অন্তর্জ্বালা বিষয়ক ব্যবস্থা; স্ত্রীলোক স্বামীর অধীনা হইয়াও বিপথ-গমনপূর্ব্বক অশুচি হইলে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহা অন্তর্জ্বালা বিষয়ক ব্যবস্থা; স্ত্রীলোক স্বামীর অধীন হইয়াও বিপথগমনপূর্বক অশুচি হইলে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“কোন স্ত্রীলোক বিয়ের পরে যদি কুপথে গিয়ে অসতী হয় কিম্বা যদি কোন পুরুষের মন স্ত্রীর উপর সন্দেহে বিষিয়ে ওঠে তবে এই নিয়মে তার ব্যবস্থা করতে হবে। স্বামী তার স্ত্রীকে সদাপ্রভুর সামনে নিয়ে যাবে আর পুরোহিত এই পুরো ব্যবস্থাটাই তার উপর খাটাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“কোন স্ত্রীলোক বিয়ের পরে যদি কুপথে গিয়ে অসতী হয় কিংবা যদি কোন পুরুষের মন স্ত্রীর উপর সন্দেহে বিষিয়ে ওঠে তবে এই নিয়মে তার ব্যবস্থা করতে হবে। স্বামী তার স্ত্রীকে মাবুদের সামনে নিয়ে যাবে আর ইমাম এই পুরো ব্যবস্থাটাই তার উপর খাটাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈর্ষাঘটিত বিষয়ের মীমাংসার জন্য এই বিধি। স্বামীর অধীনে থাকাকালে কোন স্ত্রী বিপথগামিনী হয়ে অসতী হলে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এটাই হল ঈর্ষা সংক্রান্ত বিধি যা নির্দেশ দেয় কি করা উচিৎ‌ যখন বিশেষ করে কোনো স্ত্রী তার সাথে বিবাহে আবদ্ধ স্বামীর বিরুদ্ধে পাপকর্মে লিপ্ত হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এটা ঈর্ষা ন্বিত বিষয়ের ব্যবস্থা; স্ত্রীলোক স্বামীর অধীনা থেকেও বিপথে গিয়ে অশুচি হলে,