Numbers 5:30 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিংবা স্বামী বিদ্বেষপূর্ণ রূহের আবেশে তার স্ত্রীর প্রতি বিদ্বেষ পরায়ণ হলে সে সেই স্ত্রীকে মাবুদের সম্মুখে উপস্থিত করবে এবং ইমাম সেই বিষয়ে এ সব ব্যবস্থা পালন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অথবা যখন কোনো ব্যক্তির মনে ঈর্ষার মনোভাব জাগে ও সে তার স্ত্রীর প্রতি সন্ধিগ্ধমনা হয়। যাজক সদাপ্রভুর কাছে তার অবস্থান যাচাই করে দেখবে এবং এই সম্পূর্ণ বিধি তার উপরে প্রয়োগ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিম্বা স্বামী অন্তর্জ্বালাজনক আত্মার আবেশে আপন স্ত্রীর প্রতি অন্তর্জ্বালাবিশিষ্ট হইলে সে সেই স্ত্রীকে সদাপ্রভুর সম্মুখে উপস্থিত করিবে, এবং যাজক তদ্বিষয়ে এই সমস্ত ব্যবস্থা পালন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিম্বা স্বামী অন্তর্জ্বালাজনক আত্মার আবেশে আপন স্ত্রীর প্রতি অন্তর্জ্বালাবিশিষ্ট হইলে সে সেই স্ত্রীকে সদাপ্রভুর সম্মুখে উপস্থিত করিবে, এবং যাজক তদ্বিষয়ে এই সমস্ত ব্যবস্থা পালন করিবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিংবা কোন স্বামী ঈর্ষাবশত স্ত্রীর প্রতি সন্দেহপরায়ণ হলে সে তার স্ত্রীকে প্রভু পরমেশ্বরের সম্মুখে উপস্থিত করবে। তখন পুরোহিত সে সম্পর্কে উল্লিখিত ব্যবস্থা অনুসরণ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অথবা একজন পুরুষের কি করা উচিৎ যদি সে তার স্ত্রীর প্রতি ঈর্ষান্বিত হয় এবং সন্দেহ করে যে তার স্ত্রী তার বিরুদ্ধে পাপকর্মে লিপ্ত হয়েছে| যাজক সেই স্ত্রীকে অবশ্যই প্রভুর সামনে দাঁড়ানোর জন্য বলবে| এরপরে যাজক ঐ সমস্ত কাজগুলি সম্পন্ন করবে| এটাই বিধি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিংবা স্বামী ঈর্ষান্বিত আত্মার মাধ্যমে তার স্ত্রীর প্রতি ঈর্ষান্বিত হলে সে সেই স্ত্রীকে সদাপ্রভুর সামনে উপস্থিত করবে এবং যা জক সেই বিষয়ে এই সমস্ত ব্যবস্থা পালন করবে।