Numbers 5:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি বনি-ইসরাইলকে বল, পুরুষ কিংবা স্ত্রী হোক, যখন কেউ মানুষের মধ্যে প্রচলিত কোন গুনাহ্‌ করে মাবুদের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গ করে, আর সেই প্রাণী দণ্ডনীয় হয়,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ইস্রায়েলীদের বলো, ‘যখন কোনো পুরুষ বা স্ত্রী, অন্য কোনো ব্যক্তির প্রতি কোনও ধরনের অন্যায় আচরণ করে এবং সে সদাপ্রভুর কাছে অবিশ্বস্ত প্রতিপন্ন হয়, তাহলে সেই ব্যক্তি অপরাধী সাব্যস্ত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি ইস্রায়েল-সন্তানগণকে বল, পুরুষ কিম্বা স্ত্রী হউক, যখন কেহ মনুষ্যদের মধ্যে চলিত কোন পাপ করিয়া সদাপ্রভুর কাছে সত্যলঙ্ঘন করে, আর সেই প্রাণী দণ্ডনীয় হয়, তখন সে যে পাপ করিয়াছে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি ইস্রায়েল-সন্তানগণকে বল, পুরুষ কিম্বা স্ত্রী হউক, যখন কেহ মনুষ্যদের মধ্যে চলিত কোন পাপ করিয়া সদাপ্রভুর নিকট সত্যলঙ্ঘন করে, আর সেই প্রাণী দণ্ডনীয় হয়,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তুমি ইস্রায়েলীয়দের বল, মানুষ সাধারণত যে সব পাপ করে তার কোন একটা করে যদি কোন পুরুষ বা স্ত্রীলোক সদাপ্রভুর প্রতি অবিশ্বস্ত হয় তবে তাকে দোষী বলে ধরা হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তুমি বনি-ইসরাইলদের বল, মানুষ সাধারণত যে সব গুনাহ্‌ করে তার কোন একটা করে যদি কোন পুরুষ বা স্ত্রীলোক মাবুদের প্রতি বেঈমানী করে তবে তাকে দোষী বলে ধরা হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি ইসরায়েলীদের বল, পুরুষ বা নারী কেউ যদি কারও প্রতি অন্যায় আচরণ করে, প্রভু পরমেশ্বরের কাছে অবিশ্বস্ত হয়, তাহলে তার অপরাধ দণ্ডযোগ্য হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ইস্রায়েলের লোকদের এ কথা বলে দাও: একজন ব্যক্তি হয়তো আরেকজন ব্যক্তির ক্ষতি করতে পারে| যখন কেউ অন্যদের কিছু ক্ষতি করে তখন সে আসলে ঈশ্বরের বিরুদ্ধেই পাপ কাজ করে| সেই ব্যক্তিটি অপরাধী|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“তুমি ইস্রায়েল সন্তানদের বল, ‘পুরুষ কিংবা স্ত্রী হোক, একজন আর একজন মানুষের সাথে যেভাবে পাপ করে যখন কেউ সেরকম করে সদাপ্রভুর আদেশ অমান্য করে, আর সেই ব্যক্তি দণ্ডনীয় হয়, তখন সে যে পাপ করেছে,