Numbers 5:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু যাকে দোষের ক্ষতিপূরণ দেওয়া যেতে পারে, এমন মুক্তিকর্তা জ্ঞাতি যদি সেই ব্যক্তির না থাকে, তবে দোষের ক্ষতিপূরণ মাবুদের উদ্দেশে ইমামকে দিতে হবে; তা ছাড়া, যা দ্বারা তার কাফ্‌ফারা হয়, সেই কাফ্‌ফারার ভেড়াও দিতে হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি সেই ব্যক্তির কোনো নিকটাত্মীয় না থাকে, যাকে সেই অন্যায়ের জন্য ক্ষতিপূরণ দেওয়া যেতে পারে, তাহলে তা সদাপ্রভুর অধিকারভুক্ত হবে। তার জন্য কৃত প্রায়শ্চিত্তের মেষের সঙ্গে সেইসব অবশ্যই যাজককে দিতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যাহাকে দোষের পরিশোধ দেওয়া যাইতে পারে, এমন মুক্তিকর্ত্তা জ্ঞাতি যদি সেই ব্যক্তির না থাকে, তবে দোষের পরিশোধ সদাপ্রভুর উদ্দেশে যাজককে দিতে হইবে; তদ্ভিন্ন যদ্দ্বারা তাহার প্রায়শ্চিত্ত হয়, সেই প্রায়শ্চিত্তার্থক মেষও দিতে হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যাহাকে দোষের পরিশোধ দেওয়া যাইতে পারে, এমন মুক্তিকর্তা জ্ঞাতি যদি সেই ব্যক্তির না থাকে, তবে দোষের পরিশোধ সদাপ্রভুর উদ্দেশে যাজককে দিতে হইব; তদ্ভিন্ন, যদ্দ্বারা তাহার প্রায়শ্চিত্ত হয়, সেই প্রায়শ্চিত্তার্থক মেষও দিতে হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ক্ষতিপূরণ নেবার জন্য যদি সেই লোকের কোন নিকট আত্মীয় না থাকে তবে তা সদাপ্রভুর পাওনা হবে। সেই ক্ষতিপূরণ এবং তার পাপ ঢাকা দেবার ভেড়াটা পুরোহিতকে দিতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ক্ষতিপূরণ নেবার জন্য যদি সেই লোকের কোন নিকট আত্মীয় না থাকে তবে তা মাবুদের পাওনা হবে। সেই ক্ষতিপূরণ এবং তার গুনাহ্‌ ঢাকা দেবার ভেড়াটা ইমামকে দিতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি ক্ষতিগ্রস্ত ব্যক্তির অবর্তমানে ক্ষতিপূরণ গ্রহণ করার মত কোন নিকট আত্মীয় না থাকে, তাহলে ক্ষতিপূরণের অর্থ প্রভু পরমেশ্বরের প্রাপ্য হবে এবং পুরোহিত সেই অর্থ গ্রহণ করবে। এছাড়াও প্রায়শ্চিত্তের জন্য তাকে একটি মেষ দিতে হবে, পুরোহিত সেটি দিয়ে তার প্রায়শ্চিত্ত করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু হয়তো এমনও হতে পারে যে, সে যে ব্যক্তির ক্ষতি করেছে সে মারা গেছে এবং এমনও হতে পারে যে তার হয়ে খেসারতের মূল্য গ্রহণ করার মতো কোনো নিকট আত্মীয় নেই| সে ক্ষেত্রে যে ব্যক্তিটি খারাপ কাজ করেছিল, সে প্রভুকে সেই মূল্য দেবে| সেই মূল্যের পুরোটাই তাকে যাজককে দিতে হবে| যাজক সেই মানুষকে শুচি করার জন্য অবশ্যই একটি পুং মেষ বলি দেবে| যে ব্যক্তি অন্যায় কাজ করেছে, তার পাপকে ঢাকা দেওয়ার জন্যই এই মেষ বলি দেওয়া হবে| কিন্তু যাজক বাকী মূল্য রেখে দিতে পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যাকে দোষের পরিশোধ দেওয়া হবে, এমন মুক্তিকর্তা জ্ঞাতি যদি তার না থাকে, তবে দোষের পরিশোধ সদাপ্রভুর উদ্দেশ্যে যাজককে দিতে হবে; তাছাড়া যার মাধ্যমে তার প্রায়শ্চিত্ত হয়, সেই প্রায়শ্চিত্তের ভেড়াও দিতে হবে।