Numbers 5:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বনি-ইসরাইল নিজেদের পবিত্র বস্তুর মধ্যে যত উত্তোলনীয় উপহার ইমামের কাছে আনে, সেসব তার হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাজকের কাছে ইস্রায়েলীদের দ্বারা আনীত সমস্ত পবিত্র উপহার, তাদেরই অধিকারস্বরূপ হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ইস্রায়েল-সন্তানগণ আপনাদের পবিত্র বস্তুর মধ্যে যত উত্তোলনীয় উপহার যাজকের কাছে আনে, সেই সকল তাহার হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ইস্রায়েল-সন্তানগণ আপনাদের পবিত্র বস্তুর মধ্যে যত উত্তোলনীয় উপহার যাজকের কাছে আনে, সেই সকল তাহার হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে সব পবিত্র জিনিস ইস্রায়েলীয়েরা পুরোহিতের কাছে নিয়ে আসবে তা সবই পুরোহিতের হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে সব পাক-পবিত্র জিনিস বনি-ইসরাইলরা ইমামের কাছে নিয়ে আসবে তা সবই ইমামের হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীরা নিজেদের পবিত্র দ্রব্যসামগ্রীর মধ্য থেকে অর্ঘ্যস্বরূপ যে সমস্ত দ্রব্য আরতি সহকারে নিবেদন করার জন্য পুরোহিতের কাছে আনবে, তার সব কিছুই পুরোহিতের প্রাপ্য হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যদি ইস্রায়েলের লোকদের মধ্যে কোনো একজন ঈশ্বরকে কোনো বিশেষ উপহার দেয়, তাহলে যিনি সেই উপহার গ্রহণ করেছেন, সেই যাজক সেটি রেখে দিতে পারেন, এটি তাঁর
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইস্রায়েল সন্তানরা তাদের পবিত্র বস্তুর মধ্যে যত উপহার যাজকের কাছে আনে, সেই সব কিছু তার হবে।