Numbers 6:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর অষ্টম দিনে সে দু’টি ঘুঘু কিংবা দু’টি কবুতরের বাচ্চা জমায়েত-তাঁবুর দ্বারে ইমামের কাছে আনবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর অষ্টম দিনে সে দুটি ঘুঘু অথবা দুটি কপোত সমাগম তাঁবুর প্রবেশদ্বারে যাজকের কাছে নিয়ে আসবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর অষ্টম দিবসে সে দুই ঘুঘু কিম্বা দুই কপোতশাবক সমাগম-তাম্বুর দ্বারে যাজকের কাছে আনিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর অষ্টম দিবসে সে দুইটি ঘুঘু কিম্বা দুইটি কপোতশাবক সমাগম-তাম্বুর দ্বারে যাজকের নিকটে আনিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আট দিনের দিন তাকে মিলন-তাম্বুর দরজায় পুরোহিতের কাছে দু’টা ঘুঘু না হয় দু’টা কবুতর নিয়ে যেতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আট দিনের দিন তাকে মিলন-তাম্বুর দরজায় ইমামের কাছে দু’টা ঘুঘু না হয় দু’টা কবুতর নিয়ে যেতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অষ্টম দিনে সে দুটি ঘুঘু কিংবা দুটি পায়রা সম্মিলন শিবিরের দ্বারে পুরোহিতের কাছে নিয়ে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর অষ্টম দিনে সেই নাসরীয় অবশ্যই দুটি ঘুঘু এবং দুটি পায়রার বাচ্চা যাজকের কাছে নিয়ে আসবে| সমাগম তাঁবুর প্রবেশ পথেই সে যাজকের কাছে এগুলিকে দিয়ে দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর অষ্টম দিনের সে দুটি ঘুঘু কিংবা দুটি কপোত শাবক সমাগম তাঁবুর প্রবেশপথে যাজকের কাছে আনবে।