Numbers 6:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইমাম তাদের একটি গুনাহ্র জন্য, অন্যটি পোড়ানো-কোরবানীর জন্য নিবেদন করে মৃত লাশের দরুন তার কৃত গুনাহ্র জন্য কাফ্ফারা দেবে; আর সেই দিনে তাকে পবিত্র করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাজক তার একটি পাপার্থে ও অন্যটি হোমার্থক বলিরূপে উৎসর্গ করে তার জন্য প্রায়শ্চিত্ত করবে, কারণ সে শবের সংস্পর্শে এসে পাপ করেছে। সেদিনই তার মাথার শুদ্ধায়ন করতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাজক তাহাদের একটী পাপার্থে, অন্যটী হোমার্থে নিবেদন করিয়া শব জন্য তাহার কৃত পাপপ্রযুক্ত প্রায়শ্চিত্ত করিবে; আর সেই দিনে তাহার মস্তক পবিত্র করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাজক তাহাদের একটি পাপার্থে, অন্যটি হোমার্থে নিবেদন করিয়া শবের জন্য তাহার কৃত পাপপ্রযুক্ত প্রায়শ্চিত্ত করিবে; আর সেই দিনে তাহার মস্তক পবিত্র করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মৃতদেহের কাছে উপস্থিত থাকবার দরুন সে অশুচি হয়েছে বলে তার অশুচিতা ঢাকা দেবার জন্য পুরোহিত একটা পাখী দিয়ে পাপ-উৎসর্গ এবং অন্যটা দিয়ে পোড়ানো-উৎসর্গ করবে। ঐ দিনই তার মাথার চুল তাকে সদাপ্রভুর উদ্দেশ্যে নতুন করে রাখতে হবে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মৃতদেহের কাছে উপস্থিত থাকবার দরুন সে নাপাক হয়েছে বলে তার নাপাকী ঢাকা দেবার জন্য ইমাম একটা পাখী দিয়ে গুনাহের কোরবানী এবং অন্যটা দিয়ে পোড়ানো-কোরবানী দেবে। ঐ দিনই তার মাথার চুল তাকে মাবুদের উদ্দেশ্যে নতুন করে রাখতে হবে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরোহিত তার একটিকে প্রায়শ্চিত্ত বলিরূপে এবং অন্যটিকে হোমবলিরূপে উৎসর্গ করে তার মৃতদেহের সংস্পর্শজনিত দোষের জন্য প্রায়শ্চিত্ত করবে। সেই দিন সে আবার তার মাথার চুল উৎসর্গ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন যাজক এদের একটিকে পাপ থেকে শুচি হবার জন্য উৎসর্গ করবে| অপরটিকে সে দাহ করার জন্য উৎসর্গ করবে| এই দাহ করা উৎসর্গই হবে নাসরীয়র পাপের প্রতিদান| (সে পাপী কারণ সে একটি মৃতদেহের কাছে ছিল|) ঐ সময় সেই ব্যক্তি ঈশ্বরের কাছে উপহার হিসাবে তার মাথার চুল দেবার জন্য আবার শপথ করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাজক একটি পাখি উত্সর্গ করবে পাপার্থক বলি হিসাবে, অন্যটি হোমার্থক বলি হিসাবে। এটা তার জন্য প্রায়শ্চিত্তস্বরূপ হবে, কারণ মৃতদেহের কাছাকাছি থেকে সে পাপ করেছে। আর সেই দিনের সে নিজেকে পবিত্র করবে।