Numbers 6:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর নাসরীয় ব্রতের ব্যবস্থা এই— তার পৃথক থাকবার দিন সমপূর্ণ হলে পর তাকে জমায়েত-তাঁবুর দ্বারে আনা হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘যখন স্বতন্ত্র থাকার পর্যায় সমাপ্ত হবে, তখন নাসরীয় ব্যক্তির করণীয় বিধি হবে এইরকম। তাকে সমাগম তাঁবুর প্রবেশপথে নিয়ে আসতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর নাসরীয়ের এই ব্যবস্থা; তাহার পৃথক্স্থিতির দিন সম্পূর্ণ হইলে পর সে সমাগম-তাম্বুর দ্বারে আনীত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর নাসরীয় ব্রতের এই ব্যবস্থা; তাহার পৃথক্স্থিতির দিন সম্পূর্ণ হইলে পর সে সমাগম-তাম্বুর দ্বারে আনীত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“সদাপ্রভুর উদ্দেশ্যে একজন নাসরীয়ের আলাদা হয়ে থাকবার সময়টা পার হয়ে যাওয়ার পর এই অনুষ্ঠান পালন করতে হবে। তাকে মিলন-তাম্বুর দরজার কাছে যেতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“মাবুদের উদ্দেশ্যে একজন নাসরীয়ের আলাদা হয়ে থাকবার সময়টা পার হয়ে যাওয়ার পর এই নিয়ম পালন করতে হবে। তাকে মিলন-তাম্বুর দরজার কাছে যেতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ব্রত পালনের কাল সম্পূর্ণ হওয়ার পর নাজিরী ব্রতধারীদের জন্য বিধি হবে এই: তাকে সম্মিলন শিবিরের দ্বারে নিয়ে যেতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তার পৃথক থাকার নির্দিষ্ট সময় শেষ হওয়ার পরে নাসরীয় অবশ্যই সমাগম তাঁবুর প্রবেশ পথে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার আলাদা থাকার ব্রত শেষ হলে নাসরীয়ের জন্য এই ব্যবস্থা হবে। সে সমাগম তাঁবুর প্রবেশপথে আসবে।