Numbers 6:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সে মাবুদের উদ্দেশে তার উপহার কোরবানী করবে; পোড়ানো-কোরবানীর জন্য এক বছর বয়েসী নিখুঁত এক ভেড়ার বাচ্চা ও গুনাহ্-কোরবানীর জন্য এক বছরের নিখুঁত একটি ভেড়ীর বাচ্চা ও মঙ্গল-কোরবানী জন্য নিখুঁত একটি ভেড়া,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই স্থানে সে তার উপহার সদাপ্রভুর কাছে নিয়ে আনবে। হোম-নৈবেদ্যর জন্য ক্রুটিহীন একটি এক বর্ষীয় মদ্দা মেষশাবক, পাপার্থক বলির জন্য নিখুঁত একটি এক বর্ষীয় মাদি মেষশাবক, মঙ্গলার্থক বলিদানের জন্য একটি নিখুঁত মেষ;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সে সদাপ্রভুর উদ্দেশে আপন উপহার উৎসর্গ করিবে; হোমার্থে একবর্ষীয় নির্দ্দোষ এক মেষবৎস, ও পাপার্থে একবর্ষীয়া নির্দ্দোষ এক মেষবৎসা ও মঙ্গলার্থে নির্দ্দোষ এক মেষ,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সে সদাপ্রভুর উদ্দেশে আপন উপহার উৎসর্গ করিবে; হোমার্থে এক বর্ষীয় নির্দোষ এক মেষবৎস, ও পাপার্থে এক বর্ষীয় নির্দোষ এক মেষবৎসা ও মঙ্গলার্থে নির্দোষ এক মেষ,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেখানে সদাপ্রভুর উদ্দেশে তাকে উৎসর্গ হিসাবে পোড়ানো-উৎসর্গের জন্য এক বছরের একটা খুঁতহীন বাচ্চা-ভেড়া, পাপ-উৎসর্গের জন্য এক বছরের একটা খুঁতহীন বাচ্চা-ভেড়ী এবং যোগাযোগ-উৎসর্গের জন্য একটা খুঁতহীন ভেড়া আনতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেখানে মাবুদের উদ্দেশে তাকে কোরবানী হিসাবে পোড়ানো-কোরবানীর জন্য এক বছরের একটা নিখুঁত বাচ্চা-ভেড়া, গুনাহের কারবানীর জন্য এক বছরের একটা নিখুঁত বাচ্চা-ভেড়ী এবং যোগাযোগ-কোরবানীর জন্য একটা নিখুঁত ভেড়া আনতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের উদ্দেশে সে নিম্নলিখিত অর্ঘ্য নিবেদন করবে: হোমের জন্য এক বছর বয়সের নিখুঁত একটি মেষ, প্রায়শ্চিত্তের জন্য এক বছর বয়সের নিখুঁত একটি মেষী এবং স্বস্ত্যয়নের জন্য নিখুঁত একটি মেষ ও
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবং প্রভুর কাছে তার যা কিছু উৎসর্গ করার তা করবে| তার উৎসর্গ অবশ্যই হবে: একটি নিখুঁত এক বছর বয়স্ক পুরুষ মেষশাবক যা হোমবলির জন্য উৎসর্গ করা হবে| একটি নিখুঁত এক বছর বয়স্ক স্ত্রী মেষশাবক যা পাপার্থক বলির জন্য উৎসর্গ করা হবে| একটি নিখুঁত মেষ যা মঙ্গল নৈবেদ্যর জন্য উৎসর্গ করা হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে সদাপ্রভুর উদ্দেশ্যে তার উপহার উৎসর্গ করবে। সে হোমবলি হিসাবে এক বছরের নির্দোষ একটি ভেড়ার বাচ্চা উত্সর্গ করবে। সে পাপার্থক বলি হিসাবে এক বছরের নির্দোষ একটি ভেড়ার মেয়ে বাচ্চা আনবে। মঙ্গলার্থক বলি হিসাবে নির্দোষ এক মেষ আনবে।