Numbers 6:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এক ঝুড়ি খামিহীন রুটি, তেল মিশানো মিহি সুজির পিঠা, খামিহীন তৈলাক্ত সরু চাকলী ও তার উপযুক্ত শস্য-উৎসর্গ এবং পেয় উৎসর্গ ইত্যাদি আনবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এর সঙ্গে তাদের শস্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্য, এক ঝুড়ি খামিরবিহীন রুটি, জলপাই তেলমিশ্রিত মিহি ময়দায় প্রস্তুত পিঠে ও জলপাই তেলে ভিজানো পাতলা রুটি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর এক চুপড়ি তাড়ীশূন্য রুটী, তৈলমিশ্রিত সূক্ষ্ম সূজির পিষ্টক, তাড়ীশূন্য তৈলাক্ত সরুচাকলী ও তাহার উপযুক্ত ভক্ষ্য এবং পেয় নৈবেদ্য, এই সকল আনিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর এক ঝুড়ি তাড়ীশুন্য রুটি, তৈলমিশ্রিত সূক্ষ্ম সুজির পিষ্টক, তাড়ীশুন্য তৈলাক্ত সরুচাকলী ও তাহার উপযুক্ত ভক্ষ্য এবং পেয়-নৈবেদ্য, এই সকল আনিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এগুলোর সংগে থাকবে এর সংগেকার শস্য-উৎসর্গ ও ঢালন-উৎসর্গের জিনিস এবং এক টুকরি খামিহীন রুটি। এই রুটিগুলো হবে তেলের ময়ান দেওয়া মিহি ময়দার পিঠা ও তেল লাগানো চাপাটি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এগুলোর সংগে থাকবে এর সংগেকার শস্য-কোরবানী ও ঢালন-কোরবানীর জিনিস এবং এক টুকরি খামিহীন রুটি। এই রুটিগুলো হবে তেলের ময়ান দেওয়া মিহি ময়দার পিঠা ও তেল লাগানো চাপাটি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এক ঝুড়ি খামিরবিহীন রুটি, মিহি ময়দার তৈরী তেলে ভাজা পিঠে, তেলেভাজা খামিরবিহীন সরু চাকলি এবং তার সঙ্গে যথাযোগ্য ভোজ্য ও পানীয় নৈবেদ্য আনবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এক ঝুড়ি রুটি যা খামিরবিহীনভাবে তৈরী (তেলের সঙ্গে খুব ভালো ময়দা মিলিয়ে তৈরী কেক|) এই সব কেকের ওপরে অবশ্যই তেল ছড়ানো থাকবে| এই সব উপহারের সঙ্গেই শস্য নৈবেদ্য এবং পেয় নৈবেদ্য উৎসর্গ করা হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে আরও এক ঝুড়ি তাড়ীশূন্য রুটি, তেল মেশানো সূক্ষ্ম সূজির পিঠে, তাড়ীশূন্য তেল মেশানো সরুচাকলী ও তার উপযুক্ত ভক্ষ্য এবং পেয় নৈবেদ্য, এইসব কিছু আনবে।