Numbers 6:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইমাম মাবুদের সম্মুখে এসব উপস্থিত করে তার গুনাহ্‌-কোরবানী ও পোড়ানো-কোরবানী দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘যাজক সেই সমস্ত নৈবেদ্য সদাপ্রভুর সামনে নিয়ে আসবে এবং পাপার্থক বলি ও হোম-নৈবেদ্য উৎসর্গ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যাজক সদাপ্রভুর সম্মুখে এই সকল উপস্থিত করিয়া তাহার পাপার্থক বলি ও হোমবলি উৎসর্গ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যাজক সদাপ্রভুর সম্মুখে এই সকল উপস্থিত করিয়া তাহার পাপার্থক বলি ও হোমবলি উৎসর্গ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পুরোহিতকে এগুলো সদাপ্রভুর সামনে নিয়ে রাখতে হবে এবং তাকে পাপ-উৎসর্গের ও পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইমামকে এগুলো মাবুদের সামনে নিয়ে রাখতে হবে এবং তাকে গুনাহের কোরবানীর ও পোড়ানো-কোরবানী দিতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরোহিত প্রভু পরমেশ্বরের সম্মুখে এই সমস্ত দ্রব্য উপস্থিত করবে এবং তার জন্য প্রায়শ্চিত্ত বলি ও হোম নিবেদন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যাজক এই সকল দ্রব্যসামগ্রী প্রভুর সামনে উপস্থিত করে তখনই পাপস্খালনের জন্য বলি এবং হোমবলি উৎসর্গ করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাজক সদাপ্রভুর সামনে এইসব কিছু উপস্থিত করবে। সে পাপার্থক বলি ও হোমবলি উৎসর্গ করবে।