Numbers 6:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে খামিহীন রুটির ঝুড়ির সঙ্গে মঙ্গল-কোরবানীর ভেড়া মাবুদের উদ্দেশে কোরবানী করবে এবং ইমাম এর সঙ্গে শস্য-উৎসর্গ ও পেয় উৎসর্গ নিবেদন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে খামিরবিহীন রুটির চুপড়ির সঙ্গে একটি মেষ মঙ্গলার্থক বলিরূপে সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ করবে, তার সঙ্গে শস্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্যও নিবেদন করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাড়ীশূন্য রুটীর চুপড়ির সহিত মঙ্গলার্থক মেষবলি সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ করিবে; এবং যাজক তৎসম্বন্ধীয় ভক্ষ্য ও পেয় নৈবেদ্য নিবেদন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাড়ীশুন্য রুটির ঝুড়ির সহিত মঙ্গলার্থক মেষবলি সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ করিবে, এবং যাজক তৎসম্বন্ধীয় ভক্ষ্য ও পেয় নৈবেদ্য নিবেদন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এছাড়া তাকে যোগাযোগ-উৎসর্গের ভেড়াটা কেটে তা উৎসর্গ করবার সময় টুকরির খামিহীন রুটিগুলোও উৎসর্গ করতে হবে আর এর সংগেকার শস্য-উৎসর্গ ও ঢালন-উৎসর্গের অনুষ্ঠানও করতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এছাড়া তাকে যোগাযোগ-কোরবানীর ভেড়াটা জবাই করে তা কোরবানী দেবার সময় টুকরির খামিহীন রুটিগুলোও কোরবানী করতে হবে আর এর সংগেকার শস্য-কোরবানী ও ঢালন-কোরবানীও করতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে সে খামিরবিহীন রুটির ঝুড়ির সঙ্গে স্বস্ত্যয়ন বলির মেষটি প্রভুর উদ্দেশে উৎসর্গ করবে এবং এর সঙ্গে ভোজ্য ও পানীয় নৈবেদ্যও নিবেদন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাজক খামিরবিহীন তৈরী এক ঝুড়ি রুটি প্রভুকে দেবেন| তারপর তিনি প্রভুর কাছে মঙ্গল নৈবেদ্য উৎসর্গের জন্য সেই পুং মেষটিকে হত্যা করবেন| যাজক এটিকে শস্য নৈবেদ্য ও পেয় নৈবেদ্যর সাথেই প্রভুকে উৎসর্গ করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তাড়ীশূন্য রুটির ঝুড়ির সঙ্গে মঙ্গলার্থক মেষবলি সদাপ্রভুর উদ্দেশ্যে উৎসর্গ করবে এবং যাজক আরও ভক্ষ্য ও পেয় নৈবেদ্য নিবেদন করবে।