Numbers 6:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে নাসরীয় জমায়েত-তাঁবুর দ্বারে তার পৃথক থাকবার চিহ্নস্বরূপ মাথা মুণ্ডন করবে ও তার পৃথক থাকবার চিহ্ন যে মাথার চুল, তা নিয়ে মঙ্গল-কোরবানীর নিচে থাকা আগুনে রাখবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘তারপর, সমাগম তাঁবুর প্রবেশপথে, সেই নাসরীয় ব্যক্তি তার উৎসর্গিত চুল মুণ্ডন করবে। সেই চুল নিয়ে সে মঙ্গলার্থক বলির উপকরণের সঙ্গে আগুনে নিক্ষেপ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে নাসরীয় সমাগম-তাম্বুর দ্বারে তাহার পৃথক্‌স্থিতির চিহ্নস্বরূপ মস্তক মুণ্ডন করিবে, ও তাহার পৃথক্‌স্থিতির চিহ্ন যে মস্তকের কেশ, তাহা লইয়া মঙ্গলার্থক বলির অধঃস্থিত অগ্নিতে রাখিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে নাসরীয় সমাগম-তাম্বুর দ্বারে তাহার পৃথক্‌স্থিতির চিহ্নস্বরূপ মস্তক মুণ্ডন করিবে, ও তাহার পৃথক্‌স্থিতির চিহ্ন যে মস্তকের কেশ, তাহা লইয়া মঙ্গলার্থক বলির অধঃস্থিত অগ্নিতে রাখিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর মিলন-তাম্বুর দরজার কাছে নাসরীয়কে তার সদাপ্রভুর উদ্দেশ্যে রাখা চুল কামিয়ে ফেলতে হবে। এই চুল নিয়ে সে যোগাযোগ-উৎসর্গের নীচে আগুনে ফেলে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর মিলন-তাম্বুর দরজার কাছে নাসরীয়কে তার মাবুদের উদ্দেশ্যে রাখা চুল কামিয়ে ফেলতে হবে। এই চুল নিয়ে সে যোগাযোগ-কোরবানীর নীচে আগুনে ফেলে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে সেই নাজিরী ব্রতধারী সম্মিলন শিবিরের দ্বারে নিজের মাথা মুড়িয়ে ফেলবে এবং মাথার উৎসর্গিত কেশ নিয়ে স্বস্ত্যয়ন বলির বেদীতে হোমানলে আহুতি দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এরপর নাসরীয় সমাগম তাঁবুর প্রবেশ পথে যাবে| সেখানে সে তার এই উৎসর্গ করা চুল কেটে ফেলবে এবং যে আগুন মঙ্গল নৈবেদ্যর জন্য উৎসর্গীকৃত নৈবেদ্যর নীচে জ্বলছে তাতে সেই চুল ফেলে দেওয়া হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নাসরীয় সমাগম তাঁবুর প্রবেশপথে তার আলাদা থাকার চিহ্ন হিসাবে মাথা কামাবে। সে তার মাথার চুল নিয়ে আগুনের মধ্যে মঙ্গলার্থক বলি হিসাবে উত্সর্গ করবে।