Numbers 6:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর নাসরীয় ব্রতধারীর মাথা মুণ্ডনের পরে ইমাম ঐ ভেড়ার সিদ্ধ কাঁধ ও ঝুড়ি থেকে খামিহীন একখানি পিঠা ও একখানি খামিহীন চাপাটি নিয়ে তার হাতে দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘নাসরীয় ব্যক্তির উৎসর্গিত হওয়ার প্রতীকরূপ চুল মুণ্ডনের পর, যাজক তার হাতে মেষের সিদ্ধ করা একটি কাঁধ, খামিরবিহীন তৈরি করা একটি পিঠে ও একটি পাতলা রুটি দেবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর নাসরীয়ের পৃথক্স্থিতির মস্তক মুণ্ডনের পরে যাজক ঐ মেষের জলসিদ্ধ স্কন্ধ ও চুপড়ি হইতে তাড়ীশূন্য একখান পিষ্টক ও একখান তাড়ীশূন্য সরুচাকলী লইয়া তাহার হস্তে দিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর নাসরীয়ের পৃথক্স্থিতির মস্তক মুণ্ডনের পরে যাজক ঐ মেষের জলসিদ্ধ স্কন্ধ ও ঝুড়ি হইতে তাড়ীশুন্য একখানি পিষ্টক ও একখানি তাড়ীশুন্য সরুচাকলী লইয়া তাহার হস্তে দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর উদ্দেশ্যে রাখা চুল কামানো হয়ে গেলে পর পুরোহিত ভেড়াটার একটা সিদ্ধ করা কাঁধ আর টুকরি থেকে একটা খামিহীন পিঠা ও চাপাটি নিয়ে সেই নাসরীয়ের হাতে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের উদ্দেশ্যে রাখা চুল কামানো হয়ে গেলে পর ইমাম ভেড়াটার একটা সিদ্ধ করা কাঁধ আর টুকরি থেকে একটা খামিহীন পিঠা ও চাপাটি নিয়ে সেই নাসরীয়ের হাতে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উৎসর্গিত কেশ আহুতি দেওয়ার পর পুরোহিত সিদ্ধ করা বলির মেষের কাঁধের অংশটি এবং ঝুড়ি থেকে একটি খামিরবিহীন রুটি ও একটি খামিরবিহীন সরু চাকলি পিঠে নিয়ে উক্ত নাজিরী ব্রতধারীর হাতে দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“নাসরীয় তার চুল কেটে ফেলার পরে যাজক তাকে পুং মেষের একটি সেদ্ধ করা স্কন্ধ, একটি পিঠে আর একটি সরুচাকলী ঝুড়ি থেকে দেবেন| এই দুটিই খামির ছাড়া তৈরী করা হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাজক সেই ভেড়ার সেদ্ধ করা কাঁধ, ঝুড়ি থেকে তাড়ীশূন্য একটি পিঠে এবং একটি তাড়ীশূন্য সরুচাকলী নিয়ে নাসরীয়ের আলাদা থেকে মাথা কামানোর পর তার হাতে দেবে।