Numbers 6:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি বনি-ইসরাইলকে বল, কোন পুরুষ কিংবা স্ত্রীলোক মাবুদের উদ্দেশে পৃথকীকৃত হবার জন্য যখন বিশেষ ব্রত, নাসরীয় ব্রত পালন করবে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ইস্রায়েলীদের সঙ্গে আলাপ করে তাদের বলো, ‘যদি কোনো পুরুষ বা স্ত্রী বিশেষ মানত রাখতে চায়, অর্থাৎ নাসরীয় হিসেবে সদাপ্রভুর উদ্দেশে পৃথক থাকার মানত,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি ইস্রায়েল-সন্তানগণকে কহ, তাহাদিগকে বল, কোন পুরুষ কিম্বা স্ত্রীলোক সদাপ্রভুর উদ্দেশে পৃথক্কৃত হইবার জন্য যখন বিশেষ ব্রত, নাসরীয় ব্রত, করিবে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি ইস্রায়েল-সন্তানগণকে কহ, তাহাদিগকে বল, কোন পুরুষ কিম্বা স্ত্রীলোক সদাপ্রভুর উদ্দেশে পৃথক্কৃত হইবার জন্য যখন বিশেষ ব্রত, নাসরীয় ব্রত করিবে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তুমি ইস্রায়েলীয়দের জানিয়ে দাও, যদি কোন পুরুষ বা স্ত্রীলোক নাসরীয় হিসাবে সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা হয়ে থাকবার বিশেষ শপথ করে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তুমি বনি-ইসরাইলদের জানিয়ে দাও, যদি কোন পুরুষ বা স্ত্রীলোক নাসরীয় হিসাবে মাবুদের উদ্দেশ্যে আলাদা হয়ে থাকবার বিশেষ কসম খায়,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি ইসরায়েলীদের বল যে, কোন পুরুষ বা নারী যদি প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিজেকে উৎসর্গ করার জন্য বিশেষভাবে নাজিরী ব্রত পালন করতে চায়,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ইস্রায়েলের লোকদের বলো: কোন পুরুষ বা স্ত্রী যদি নাসরীয় হবার জন্য অর্থাৎ প্রভুর জন্য নিজেকে পৃথক করে তবে,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“তুমি ইস্রায়েল সন্তানদের বল, তাদেরকে বল, ‘কোন পুরুষ কিংবা স্ত্রীলোক সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা হবার জন্য যখন বিশেষ ব্রত, নাস রীয় ব্রত, করবে,