Numbers 6:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইমাম সেসব দোলনীয় নৈবেদ্য-কোরবানী জন্য মাবুদের সম্মুখে দোলাবে; তাতে দোলনীয় বুকের গোশ্‌ত ও উত্তোলনীয় জঙ্ঘা সহ তা ইমামের জন্য পবিত্র হবে; তারপর নাসরীয় ব্যক্তি আঙ্গুর-রস পান করতে পারবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর যাজক সেই সমস্ত নিয়ে দোলনীয়-নৈবেদ্যরূপে সদাপ্রভুর অভিমুখে দোলাবে; পবিত্র সেই দ্রব্যগুলি, দোলানো বক্ষের ও নিবেদিত ঊরুর সঙ্গে সবকিছুই যাজকের প্রাপ্য হবে। এরপরে নাসরীয় ব্যক্তি সুরা পান করতে পারে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যাজক সে সকল দোলনীয় নৈবেদ্যার্থে সদাপ্রভুর সম্মুখে দোলাইবে; তাহাতে দোলনীয় বক্ষঃ ও উত্তোলনীয় জঙ্ঘা সমেত তাহা যাজকের জন্য পবিত্র হইবে; তৎপরে নাসরীয় ব্যক্তি দ্রাক্ষারস পান করিতে পারিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যাজক সেই সকল দোলনীয় নৈবেদ্যার্থে সদাপ্রভুর সম্মুখে দোলাইবে; তাহাতে দোলনীয় বক্ষ ও উত্তোলনীয় জঙ্ঘা সমেত তাহা যাজকের জন্য পবিত্র হইবে; তৎপরে নাসরীয় ব্যক্তি দ্রাক্ষারস পান করিতে পারিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর পুরোহিত দোলন-উৎসর্গ হিসাবে তা সদাপ্রভুর সামনে দোলাবে। এগুলো পবিত্র এবং পুরোহিতের পাওনা। এছাড়া দুলিয়ে রাখা বুকের মাংস এবং উৎসর্গ করা ঊরুও পুরোহিতের পাওনা। এই সব হয়ে গেলে পর সেই নাসরীয় আংগুর-রস খেতে পারবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর ইমাম দোলন-কোরবানী হিসাবে তা মাবুদের সামনে দোলাবে। এগুলো পবিত্র এবং ইমামের পাওনা। এছাড়া দুলিয়ে রাখা বুকের গোশ্‌ত এবং কোরবানী দেওয়া রানও ইমামের পাওনা। এই সব হয়ে গেলে পর সেই নাসরীয় আংগুর-রস খেতে পারবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরোহিত এইগুলি আরতি সহকারে প্রভুর উদ্দেশে নিবেদন করবে। এইগুলি এবং আরতি সহকারে নিবেদিত পাঁজর এবং উরু পুরোহিতের প্রাপ্য পবিত্র অংশ হবে। এই সমস্ত নিবেদন করে ব্রত উদযাপন করার পর উক্ত নাজিরী ব্রতধারী ব্যক্তি দ্রাক্ষারস পান করতে পারবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এর পর যাজক এইসব দ্রব্যসামগ্রী প্রভুর সামনে দোলাবেন| এটি হল দোলনীয় নৈবেদ্য| এই সব দ্রব্যসামগ্রী পবিত্র এবং এগুলো সবই যাজকের| এছাড়াও মেষের বুক এবং উরুও প্রভুর সামনে দোলানো হবে| এই সব দ্রব্যসামগ্রীও যাজকের| এর পর নাসরীয় ব্যক্তিটি দ্রাক্ষারস পান করতে পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাজক সেই সব সদাপ্রভুর সামনে ধরবে এবং সেগুলি উত্সর্গ করবে। তাতে নিবেদিত পাঁজর ও উরু সমেত তা যাজকের জন্য পবিত্র হবে। তারপরে নাসরীয় ব্যক্তি আঙ্গুর রস পান করতে পারবে।