Numbers 6:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নাসরীয় ব্রতধারীকে এই নিয়ম পালন করতে হবে। পৃথক থাকবার দিনগুলোর জন্য মাবুদকে তার নির্দিষ্ট উপহার দিতে হবে। এছাড়া, তার সংস্থান অনুসারে সে আরও যা কিছু দিতে মানত করেছে তা দিতে হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘নাসরীয় ব্যক্তি সম্পর্কিত বিধি এরকম যে সদাপ্রভুর কাছে নৈবেদ্যর মানত করে, তার পৃথকস্থিতির বিধি অনুসারে, এই সমস্ত দ্রব্য ছাড়তে অতিরিক্ত যে সমস্ত উপহার সে দিতে সমর্থ হয়, দিতে পারে। নাসরীয় বিধি অনুসারে, তার মানত সে অবশ্যই পূর্ণ করবে।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ব্রতকারী নাসরীয়ের এবং পৃথক্স্থিতির জন্য সদাপ্রভুকে দেয় তাহার উপহারের এই ব্যবস্থা; ইহা ছাড়া সে আপন সংস্থান অনুসারে দিবে; যে কিছু দিতে মানত করিয়াছে তাহা দিবে, তাহার পৃথক্স্থিতির ব্যবস্থানুসারে করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ব্রতকারী নাসরীয়ের এবং পৃথক্স্থিতির জন্য সদাপ্রভুকে দেয় তাহার উপহারের এই ব্যবস্থা; ইহা ছাড়া সে আপন সংস্থান অনুসারে দিবে; যাহা কিছু দিতে মানত করিয়াছে তাহা দিবে, তাহার পৃথক্স্থিতির ব্যবস্থানুসারে করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“নাসরীয়ের জন্য এই হল নিয়ম। সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা হয়ে থাকবার শপথ অনুসারে তাকে এই সব উৎসর্গের অনুষ্ঠান করতে হবে। এছাড়া যদি সে নিজের ক্ষমতামত আরও কিছু দেবার শপথ করে থাকে তবে তা-ও তাকে দিতে হবে। সে যা প্রতিজ্ঞা করেছে সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা হয়ে থাকবার নিয়ম অনুসারে তাকে এর সবই দিতে হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“নাসরীয়ের জন্য এই হল নিয়ম। মাবুদের উদ্দেশ্যে আলাদা হয়ে থাকবার কসম অনুসারে তাকে এই সব কোরবানী দিতে হবে। এছাড়া যদি সে নিজের ক্ষমতামত আরও কিছু দেবার কসম খেয়ে থাকে তবে তা-ও তাকে দিতে হবে। সে যা ওয়াদা করেছে মাবুদের উদ্দেশ্যে আলাদা হয়ে থাকবার নিয়ম অনুসারে তাকে এর সবই দিতে হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নাজিরী ব্রতধারী ব্যক্তির জন্য এই বিধি। নাজিরী ব্রতধারণের জন্য তাকে উল্লিখিত নৈবেদ্য প্রভু পরমেশ্বরের উদ্দেশে উৎসর্গ করাতে হবে। এ ছাড়াও সে নিজের সামর্থ্য অনুযায়ী তার মানত পূর্ণ করবে। নাজিরী ব্রত পালনের বিধি অনুযায়ী তাকে এই সমস্ত কাজ করতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যে ব্যক্তি নাসরীয় শপথ করবে বলে মনস্থ করেছে তার জন্য ঐগুলোই হল নিয়ম| ঐ ব্যক্তি অবশ্যই প্রভুকে ঐসব উপহার দেবে| এছাড়াও যদি কোনো ব্যক্তি আরও কিছু বেশী দিতে সক্ষম হয় এবং তা দেবার জন্য শপথ করে থাকে, তাহলে তাকে অবশ্যই তার শপথ রাখতে হবে| তবে তাকে অবশ্যই কমপক্ষে ঐসব জিনিসপত্র দিতেই হবে যা নাসরীয় শপথের নিয়মে তালিকাভুক্ত হয়েছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এটি হল ব্রতকারী নাসরীয়ের আলাদা থাকার জন্য সদাপ্রভুকে উত্সর্গ করা উপহারের ব্যবস্থা। এটা ছাড়া সে তার বাধ্যতা অনুসারে দেবে; যা কিছু দিতে প্রতিজ্ঞা করেছে নাসরীয়ের আলাদা থাকার ব্যবস্থা অনুসারে তা দেবে’।”