Numbers 6:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন সে আঙ্গুর-রস ও সুরা থেকে পৃথক থাকবে, আঙ্গুর-রসের সিরকা বা সুরার সিরকা পান করবে না এবং আঙ্গুর ফল থেকে উৎপন্ন কোন পানীয় পান করবে না, আর কাঁচা বা শুক্‌নো আঙ্গুর ফল খাবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাহলে সে দ্রাক্ষারস; অথবা অন্য উত্তেজক পানীয় পান করা থেকে নিবৃত্ত থাকবে; সে দ্রাক্ষারস অথবা অন্য উত্তেজক পানীয় থেকে প্রস্তুত সিরকাও পান করবে না। দ্রাক্ষার রস সে অবশ্যই পান করবে না, দ্রাক্ষা বা কিশমিশ খাবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সে দ্রাক্ষারস ও সুরা হইতে পৃথক্‌ থাকিবে, দ্রাক্ষারসের সিরকা বা সুরার সিরকা পান করিবে না, এবং দ্রাক্ষাফলোৎপন্ন কোন পেয় পান করিবে না, আর কাঁচা কি শুষ্ক দ্রাক্ষাফল খাইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সে দ্রাক্ষারস ও সুরা হইতে পৃথক থাকিবে, দ্রাক্ষারসের সিরকা বা সুরার সিরকা পান করিবে না, এবং দ্রাক্ষা-ফলোৎপন্ন কোন পেয় পান করিবে না, আর কাঁচা কি শুষ্ক দ্রাক্ষাফল খাইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে তার আংগুর-রস কিম্বা কোন রকমের মদ খাওয়া চলবে না। সে আংগুর-রস কিম্বা মদ থেকে তৈরী সিরকাও খেতে পারবে না। এমন কি, টাটকা আংগুর-রস, আংগুর কিম্বা কিশমিশ খাওয়াও তার চলবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে তার আংগুর-রস কিংবা কোন রকমের মদানো-রস খাওয়া চলবে না। সে আংগুর-রস কিংবা মদানো-রস থেকে তৈরী সিরকাও খেতে পারবে না। এমন কি, টাটকা আংগুর-রস, আংগুর কিংবা কিসমিস খাওয়াও তার চলবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে তাকে সুরা এবং উত্তেজক পানীয় বর্জন করতে হবে। সুরা থেকে তৈরি কোন সিরকা বা কোন উত্তেজক পানীয় সে পান করবে না। আঙুরের রস সে পান করবে না, টাটকা কি শুকনো কোন আঙুরই সে খাবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ সময় সেই ব্যক্তি যেন কোনো দ্রাক্ষারস বা অন্য কোনো কড়া পানীয় পান না করে| সেই ব্যক্তি দ্রাক্ষারস বা অন্য কোনো কড়া পানীয় থেকে তৈরী সিরকাও পান করবে না| এবং তাজা দ্রাক্ষা কিংবা কিশ্মিশ্ খাবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সে আঙ্গুর রস ও সুরা থেকে নিজেকে আলাদা রাখবে, আঙ্গুর রসের সিরকা বা সুরার সিরকা পান করবে না এবং আঙ্গুর ফল থেকে উৎপন্ন কোন পানীয় পান করবে না, আর কাঁচা কিংবা শুকনো আঙ্গুর ফল খাবে না।