Numbers 6:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার পৃথক থাকবার সমস্ত কাল সে আঙ্গুর ফল দিয়ে, এর বীজ কিম্বা খোসা দিয়ে তৈরি কিছুই খাবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যতদিন পর্যন্ত সে নাসরীয় থাকে, দ্রাক্ষালতা থেকে উৎপন্ন কোনো কিছুই, এমনকি তার বীজ বা খোসাও সে আহার করবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার পৃথক্‌স্থিতির সমস্ত কাল সে বীজ অবধি ত্বক্‌ পর্য্যন্ত দ্রাক্ষাফলে প্রস্তুত কিছুই খাইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার পৃথক্‌স্থিতির সমস্ত কাল সে বীজ অবধি ত্বক্‌ পর্যন্ত দ্রাক্ষাফলে প্রস্তুত কিছুই খাইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোট কথা, সে যতদিন নাসরীয় থাকবে ততদিন আংগুর ফলের কোন কিছুই সে খেতে পারবে না, এর বীচিও নয় কিম্বা খোসাও নয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মোট কথা, সে যতদিন নাসরীয় থাকবে ততদিন আংগুর ফলের কোন কিছুই সে খেতে পারবে না, এর বীচিও নয় কিংবা খোসাও নয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ব্রত পালনের কালে সে আঙুর ফল থেকে তৈরি কোন কিছুই খাবে না, এমনকি আঙুরের বীজ বা খোসাও সে খেতে পারবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আলাদা থাকার এই বিশেষ সময় দ্রাক্ষা থেকে তৈরী কোনো কিছুই সে খাবে না, এমনকি দ্রাক্ষার বীজ অথবা খোসাও নয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যতদিন সে আমার উদ্দেশ্যে আলাদা থাকবে, সে বীজ থেকে ত্বক পর্যন্ত আঙ্গুর ফল দিয়ে তৈরী কিছুই খাবে না।