Numbers 6:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার পৃথক নাসরীয়-ব্রতের সমস্ত কাল তার মাথায় ক্ষুর স্পর্শ করা চলবে না; মাবুদের উদ্দেশে তার পৃথক থাকবার দিন-সংখ্যা যতদিন সমপূর্ণ না হয়, ততদিন সে পবিত্র থাকবে, সে তার মাথার চুল বৃদ্ধি পেতে দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘তার পৃথক থাকার নাসরীয় মানতের সম্পূর্ণ পর্যায়ে মাথায় ক্ষুর ব্যবহার করা হবে না। সদাপ্রভুর উদ্দেশে পৃথক থাকার সম্পূর্ণ পর্যায় সে অবশ্যই পবিত্র থাকবে। সে তার চুলের বৃদ্ধি ঘটতে দেবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার পৃথক্স্থিতি-ব্রতের সমস্ত কাল তাহার মস্তকে ক্ষুর স্পর্শ হইবে না; সদাপ্রভুর উদ্দেশে তাহার পৃথক্স্থিতির দিন-সংখ্যা যাবৎ সম্পূর্ণ না হয়, তাবৎ সে পবিত্র থাকিবে, সে আপন কেশগুচ্ছ বৃদ্ধি পাইতে দিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার পৃথক্স্থিতি-ব্রতের সমস্ত কাল তাহার মস্তকে ক্ষুরস্পর্শ হইবে না; সদাপ্রভুর উদ্দেশে তাহার পৃথক্স্থিতির দিন-সংখ্যা যাবৎ সম্পূর্ণ না হয়, তাবৎ সে পবিত্র থাকিবে, সে আপন কেশগুচ্ছ বৃদ্ধি পাইতে দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যতদিন পর্যন্ত সে নাসরীয় হিসাবে নিজেকে আলাদা করে রাখবে বলে শপথ করেছে ততদিন পর্যন্ত তার মাথায় ক্ষুর লাগানো চলবে না। সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা হয়ে থাকবার সময়ে তাকে সদাপ্রভুর হয়েই থাকতে হবে। তার চুল লম্বা হতে দিতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“যতদিন পর্যন্ত সে নাসরীয় হিসাবে নিজেকে আলাদা করে রাখবে বলে কসম খেয়েছে ততদিন পর্যন্ত তার মাথায় ক্ষুর লাগানো চলবে না। মাবুদের উদ্দেশ্যে আলাদা হয়ে থাকবার সময়ে তাকে পাক-পবিত্র থাকতে হবে। তার চুল লম্বা হতে দিতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এইসময় তার মাথায় ক্ষুর স্পর্শ করা হবে না। প্রভু পরমেশ্বরের উদ্দেশে তার ব্রত পালনের কাল শেষ না হওয়া পর্যন্ত তাকে পবিত্র ভাবে থাকতে হবে এবং মাথার চুল সে কাটতে পারে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“নাসরীয় হয়ে থাকার এই বিশেষ সময়ে সেই ব্যক্তি তার চুলও কাটবে না| এই বিশেষ সময়টি শেষ না হওয়া পর্যন্ত সে অবশ্যই পবিত্র থাকবে| সে তার চুলকে বড় হতে দেবে| সেই ব্যক্তির চুল হচ্ছে ঈশ্বরের কাছে তার শপথের একটি বিশেষ অংশ| ঈশ্বরের কাছে উপহার হিসেবে সে তার চুল দান করবে| সুতরাং আলাদা থাকার এই বিশেষ সময়টি শেষ না হওয়া পর্যন্ত সেই ব্যক্তি তার চুল কাটবে না, তাকে বাড়তে দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার আলাদা থাকার ব্রতের সমস্ত কাল তার মাথায় ক্ষুর স্পর্শ করবে না; সদাপ্রভুর উদ্দেশ্যে তার আলাদা থাকার দিন সংখ্যা যতদিন না সম্পূর্ণ হয়, ততদিন সে পবিত্র থাকবে, সে তার মাথার চুল বড় করবে।