Numbers 6:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদিও তার পিতা কিংবা মা কিংবা ভাই কিংবা বোন মারা যায়, তবুও সে তাদের জন্য নিজেকে নাপাক করবে না; কেননা তার মাথায় আল্লাহ্র উদ্দেশে নাসরীয় ব্রতের চিহ্ন আছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি তার বাবা, মা, ভাই, বা বোন কেউ মারা যায়, তাদের জন্য সে নিজেকে কোনোভাবে অশুচি করবে না, কারণ সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গীকৃত থাকার প্রতীক তার মাথায় আছে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যদ্যপি তাহার পিতা কিম্বা মাতা কিম্বা ভ্রাতা কিম্বা ভগিনী মরে, তথাপি সে তাহাদের জন্য আপনাকে অশুচি করিবে না; কেননা তাহার মস্তকে তাহার ঈশ্বরের উদ্দেশে পৃথক্স্থিতির চিহ্ন আছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যদ্যপি তাহার পিতা কিম্বা মাতা কিম্বা ভ্রাতা কিম্বা ভগ্নি মারা যায়, তথাপি সে তাহাদের জন্য আপনাকে অশুচি করিবে না; কেননা তাহার মস্তকে তাহার ঈশ্বরের উদ্দেশে পৃথক্স্থিতির চিহ্ন আছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মা-বাবা-ভাই-বোনদের কেউ মারা গেলেও তার নিজেকে অশুচি করা চলবে না, কারণ তার মাথায় রয়েছে ঈশ্বরের উদ্দেশ্যে আলাদা হয়ে থাকবার চিহ্ন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মা-বাবা-ভাই-বোনদের কেউ মারা গেলেও তার নিজেকে নাপাক করা চলবে না, কারণ তার মাথায় রয়েছে আল্লাহ্র উদ্দেশ্যে আলাদা হয়ে থাকবার চিহ্ন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এমন কি তার বাবা, মা ভাই বা বোনের মৃত্যু হলেও সে অশৌচ পালন করবে না কারণ ঈশ্বরের উদ্দেশে পৃথক হওয়ার চিহ্ন সে মস্তকে ধারণ করছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এমনকি যদি তার নিজের পিতামাতা কিংবা ভাই অথবা বোন মারা যায়, তাহলেও সে অবশ্যই তাদের স্পর্শ করবে না| এটা তাকে অশুচি করে দেবে| তাকে অবশ্যই দেখাতে হবে যে, সে পৃথক এবং সম্পূর্ণভাবে সে নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদিও তার বাবা, মা, ভাই, বোন মারা যায়, তবুও সে তাদের জন্য নিজেকে অশুচি করবে না; প্রত্যেকে তার লন্বা চুল দেখতে পাবে, কারণ সে ঈশ্বরের উদ্দেশ্যে আলাদা হয়েছে।