Numbers 6:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যদি কোন মানুষ হঠাৎ তার কাছে মারা যাওয়াতে সে তার পৃথক থাকবার চিহ্নবিশিষ্ট মাথা নাপাক করে, তবে সে পাক-পবিত্র হবার দিনে তার মাথা মুণ্ডন করবে, সপ্তম দিনে তা মুণ্ডন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘যদি কেউ তার সান্নিধ্যে হঠাৎ প্রাণত্যাগ করে ও পরিণামে তার উৎসর্গিত চুল অশুচি হয়, তাহলে শুদ্ধকরণের দিন, অর্থাৎ সপ্তম দিনে সে তার মাথা নেড়া করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যদি কোন মনুষ্য হঠাৎ তাহার নিকটে মরাতে সে আপনার পৃথক্স্থিতির চিহ্নবিশিষ্ট মস্তক অশুচি করে, তবে সে শুচি হইবার দিনে আপন মস্তক মুণ্ডন করিবে, সপ্তম দিবসে তাহা মুণ্ডন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যদি কোন মনুষ্য হঠাৎ তাহার নিকটে মারা যাওয়াতে সে আপনার পৃথক্স্থিতির চিহ্নবিশিষ্ট মস্তক অশুচি করে, তবে সে শুচি হইবার দিনে আপন মস্তক মুণ্ডন করিবে, সপ্তম দিবসে তাহা মুণ্ডন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যদি কেউ হঠাৎ তার সামনে মারা যায় এবং তাতে সদাপ্রভুর উদ্দেশ্যে রাখা তার চুল অশুচি হয়ে যায় তবে সাত দিনের দিন, অর্থাৎ তার শুচি হবার দিন তাকে মাথা কামিয়ে ফেলতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“যদি কেউ হঠাৎ তার সামনে মারা যায় এবং তাতে মাবুদের উদ্দেশ্যে রাখা তার চুল নাপাক হয়ে যায় তবে সাত দিনের দিন, অর্থাৎ তার পাক-পবিত্র হবার দিন তাকে মাথা কামিয়ে ফেলতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার উপস্থিতিতে কোন লোক যদি হঠাৎ মারা যায় এবং তার ফলে তার মাথার উৎসর্গিত চুল অশুচি হয় তাহলে সে শুদ্ধির দিনে অর্থাৎ সপ্তম দিনে মাথা মুড়িয়ে ফেলবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এও হতে পারে যে, নাসরীয় এমন একজনের সঙ্গে আছে যে অকস্মাত্ মারা গেছে| যদি নাসরীয় এই মৃত ব্যক্তিকে স্পর্শ করে তবে সে অপবিত্র হয়ে যাবে| যদি তাই হয়, তবে নাসরীয় অবশ্যই মাথার সমস্ত চুল কেটে ফেলবে| (ঐ চুল তার বিশেষ প্রতিজ্ঞার একটি অংশ ছিল|) সে অবশ্যই সপ্তম দিনে তার চুল কাটবে, কারণ ঐ দিনে তাকে শুচি করা হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যদি কোন মানুষ হঠাৎ তার কাছাকাছি মারা যায় তবে সেই আলাদা থাকা ব্যক্তি অশুচি হয়, তাই সে শুচি হবার দিনের তার মাথা কামাবে, সপ্তম দিনের তা মুড়িয়ে ফেলবে।