Numbers 7:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেদিন মূসা শরীয়ত-তাঁবু স্থাপন সমাপ্ত করলেন এবং তা অভিষেক ও পাক-পবিত্র করলেন, আর তার সঙ্গেকার সমস্ত জিনিস এবং কোরবানগাহ্‌ ও তৎসংক্রান্ত সমস্ত পাত্র অভিষেক ও পবিত্র করলেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশি উপাসনা-তাঁবু স্থাপনের কাজ সমাপ্ত করার পর তিনি সেই তাঁবু ও তার সমস্ত আসবাবপত্র অভিষেক ও উৎসর্গ করলেন। তিনি যজ্ঞবেদি ও তার সমস্ত বাসনপত্রও অভিষেক ও উৎসর্গ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যে দিন মোশি আবাস স্থাপন সমাপ্ত করিলেন, এবং তাহা অভিষেক ও পবিত্র করিলেন, আর তৎসংক্রান্ত সকল দ্রব্য এবং বেদি ও তৎসংক্রান্ত সকল পাত্র অভিষেক ও পবিত্র করিলেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে দিন মোশি আবাস স্থাপন সমাপ্ত করিলেন, এবং তাহা অভিষেক ও পবিত্র করিলেন, আর তৎসংক্রান্ত সকল দ্রব্য এবং বেদি ও তৎসংক্রান্ত সকল পাত্র অভিষেক ও পবিত্র করিলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যেদিন আবাস-তাম্বুটা খাটানো শেষ হল সেই দিন মোশি তার উপর অভিষেক-তেল দিয়ে গোটা তাম্বুটা এবং তার সাজ-সরঞ্জাম সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করে নিলেন। তিনি বেদী ও তার বাসন-কোসনের উপর অভিষেক তেল দিয়ে সেগুলোও আলাদা করে নিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যেদিন আবাস-তাম্বুটা খাটানো শেষ হল সেই দিন মূসা তার উপর অভিষেক-তেল দিয়ে গোটা তাম্বুটা এবং তার সাজ-সরঞ্জাম পাক-পবিত্র করে নিলেন। তিনি কোরবানগাহ্‌ ও তার বাসন-কোসনের উপর অভিষেক তেল দিয়ে সেগুলোও পাক-পবিত্র করে নিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি যে দিন শিবির সংস্থাপনের কাজ শেষ করলেন এবং সেটি অভিষিক্ত করে পবিত্র করলেন ও শিবিরের সকল সাজসরঞ্জাম, বেদী ও তার সকল আসবাবপত্র অভিষিক্ত ও পবিত্র করলেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশি পবিত্র তাঁবুর স্থাপনের কাজ সম্পন্ন করে এটিকে প্রভুর কাছে উৎসর্গ করল| পবিত্র তাঁবু এবং তার ভেতরের সমস্ত দ্রব্যসামগ্রীকে মোশি অভিষেক করল| বেদী এবং তার সঙ্গে ব্যবহার্য্য অন্যান্য দ্রব্যসামগ্রীকেও মোশি অভিষেক ও পবিত্র করল| এতে বোঝানো হল যে, এই সব দ্রব্যসামগ্রী কেবলমাত্র প্রভুর উপাসনার জন্যই ব্যবহৃত হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে দিন মোশি সমাগম তাঁবু স্থাপন শেষ করলেন, সেটা অভিষেক ও পবিত্র করলেন, আর তার সমস্ত জিনিস এবং বেদি ও তার সমস্ত পাত্র অভিষেক ও পবিত্র করলেন।