Numbers 7:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে কোরবানগাহ্র অভিষেক-দিনে নেতৃবর্গ কোরবানগাহ্ প্রতিষ্ঠার উপহার আনলেন; ফলত সেই নেতৃবর্গ কোরবানগাহ্র সম্মুখে নিজ নিজ উপহার আনলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যজ্ঞবেদি অভিষিক্ত হওয়ার পর, তা উৎসর্গ করার জন্য নেতৃবর্গ নৈবেদ্য নিয়ে এসে, যজ্ঞবেদির সামনে রাখলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে বেদির অভিষেক-দিনে অধ্যক্ষগণ বেদি-প্রতিষ্ঠার উপহার আনিলেন; ফলতঃ সেই অধ্যক্ষগণ বেদির সম্মুখে আপন আপন উপহার আনিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে বেদির অভিষেক-দিনে অধ্যক্ষগণ বেদি প্রতিষ্ঠার উপহার আনিলেন; ফলতঃ সেই অধ্যক্ষগণ বেদির সম্মুখে আপন আপন উপহার আনিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অভিষেক-তেল দিয়ে বেদীটির উৎসর্গের অনুষ্ঠান আরম্ভ হবার পর থেকে নেতারা তাঁদের উপহার এনে বেদীর সামনে রাখতে লাগলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অভিষেক-তেল দিয়ে কোরবানগাহ্-উৎসর্গের অনুষ্ঠান আরম্ভ হবার পর থেকে নেতারা তাঁদের উপহার এনে কোরবানগাহের সামনে রাখতে লাগলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বেদী অভিষিক্ত করার দিন নেতৃবৃন্দ বেদী প্রতিষ্ঠা উপলক্ষ্যে তাঁদের উপহারসামগ্রী নিয়ে এলেন এবং বেদীর সম্মুখে নিজ নিজ উপহার উৎসর্গ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশি বেদীকে অভিষেক করেছিল| ঐ একই দিনে বেদীটিকে উৎসর্গ করার জন্য নেতারা তাদের নৈবেদ্য নিয়ে এসেছিল| তারা বেদীতে প্রভুকে তাদের নৈবেদ্য প্রদান করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মোশি যেদিন বেদি অভিষেক করেছিলেন, সেদিনের নেতারা বেদি প্রতিষ্ঠার উপহার উত্সর্গ করলেন। সেই নেতারা বেদির সামনে নিজেদের উপহারও উত্সর্গ করলেন।