Numbers 7:13 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে এক শত ত্রিশ (শেকল) পরিমাণ রূপার একটি থালা ও সত্তর শেকল পরিমাণ রূপার একটি বাটি, এই দু’টি পাত্র শস্য-উৎসর্গের জন্য তেল মিশানো মিহি সুজিতে পূর্ণ;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর উপহারের মধ্যে ছিল, 130 শেকল ওজনের একটি রুপোর থালা, একটি সত্তর শেকল ওজনের রুপোর বাটি, উভয়েরই পরিমাপ পবিত্রস্থানের শেকলের মানদণ্ড অনুযায়ী ছিল। তার প্রত্যেকটি শস্য-নৈবেদ্যস্বরূপ জলপাই তেল মিশ্রিত মিহি ময়দায় পূর্ণ ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহার উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে এক শত ত্রিশ [শেকল] পরিমাণ রৌপ্যের এক থাল, ও সত্তর শেকল পরিমাণ রৌপ্যের এক বাটি, এই দুই পাত্র ভক্ষ্য-নৈবেদ্যার্থে তৈলমিশ্রিত সূক্ষ্ম সূজিতে পূর্ণ;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে একশত ত্রিশ [শেকল] পরিমাণ রৌপ্যের একটি থালা, ও সত্তর শেকল পরিমাণ রৌপ্যের একটি বাটি, এই দুই পাত্র ভক্ষ্য-নৈবেদ্যার্থে তৈলমিশ্রিত সূক্ষ্ম সুজিতে পূর্ণ;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর উপহার ছিল শস্য-উৎসর্গের জন্য তেলের ময়ান দেওয়া মিহি ময়দায় ভরা ধর্মীয় মাপের এক কেজি তিনশো গ্রাম ওজনের একটা রূপার থালা এবং একই জিনিষে ভরা সাতশো গ্রাম ওজনের একটা রূপার বাটি;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর উপহার ছিল শস্য-কোরবানীর জন্য তেলের ময়ান দেওয়া মিহি ময়দায় ভরা ধর্মীয় মাপের এক কেজি তিনশো গ্রাম ওজনের একটা রূপার বাসন এবং একই জিনিসে ভরা সাতশো গ্রাম ওজনের একটা রূপার গামলা;
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং ঐসব দ্রব্যসামগ্রী ছিল ইস্রায়েলের লোকদের নেতাদের কাছ থেকে পাওয়া উপহারসামগ্রী| মোশি বেদীটিকে অভিষেক করে উৎসর্গ করার সময় তারা এই সকল দ্রব্যসামগ্রী নিয়ে এসেছিল| তারা 12টি রূপোর থালা, 12টি রূপোর বাটি এবং 12টি সোনার চামচ এনেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে একশো ত্রিশ শেকল পরিমাপের রূপার একটি থালা ও সত্তর শেকল পরিমাপের রূপার একটি বাটি, এই দুটি পাত্র ভক্ষ্য নৈবেদ্যের জন্য তেল মেশানো সূক্ষ্ম সূজিতে পূর্ণ ছিল।