Numbers 7:17 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মঙ্গল-কোরবানীর জন্য দু’টি গরু, পাঁচটি ভেড়া, পাঁচটি ছাগল, এক বছর বয়সের পাঁচটি ভেড়ার বাচ্চা; এসব অম্মীনাদবের পুত্র নহশোনের উপহার।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং মঙ্গলার্থক বলি উৎসর্গের জন্য দুটি ষাঁড়, পাঁচটি মেষ পাঁচটি ছাগল, ও পাঁচটি এক বর্ষীয় মেষশাবক। এই ছিল অম্মীনাদবের ছেলে নহশোনের উপহার।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ও মঙ্গলার্থক বলির জন্য দুই গোরু, পাঁচ মেষ, পাঁচ ছাগ, একবর্ষীয় পাঁচ মেষবৎস; ইহা অম্মীনাদবের পুত্র নহশোনের উপহার।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ও মঙ্গলার্থক বলির জন্য দুইটি গরু, পাঁচটি মেষ, পাঁচটি ছাগ, একবর্ষীয় পাঁচটি মেষবৎস; ইহা অম্মীনাদবের পুত্র নহশোনের উপহার।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোগাযোগ-উৎসর্গের জন্য দু’টা ষাঁড়, পাঁচটা ভেড়া, পাঁচটা পাঁঠা ও পাঁচটা এক বছরের বাচ্চা-ভেড়া। এগুলো ছিল অম্মীনাদবের ছেলে নহশোনের উপহার।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যোগাযোগ-কোরবানীর জন্য দু’টা ষাঁড়, পাঁচটা ভেড়া, পাঁচটা ছাগল ও পাঁচটা এক বছরের বাচ্চা-ভেড়া। এগুলো ছিল অম্মীনাদবের ছেলে নহশোনের উপহার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এছাড়াও নেতারা মঙ্গল নৈবেদ্যর জন্য বলি হিসাবে উৎসর্গের জন্য পশুও দিয়েছিল| এই সব পশুদের মোট সংখ্যা ছিল 24টি ষাঁড়, 60টি মেষ, 60টি পুরুষ ছাগল এবং 60টি এক বছর বয়স্ক পুরুষ মেষশাবক| এই ভাবে মোশি অভিষেক করার পরে তারা বেদীটিকে উৎসর্গ করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি মঙ্গলার্থক বলির জন্য দুটি ষাঁড়, পাঁচটি ভেড়া, পাঁচটি পুরুষ ছাগল, এক বছরের পাঁচটি ভেড়া দিলেন। এগুলি অম্মীনাদবের ছেলে নহশোনের উপহার ছিল।