Numbers 7:19 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি নিজের উপহার হিসেবে পবিত্র স্থানের শেকল অনুসারে একশত ত্রিশ (শেকল) পরিমাণ রূপার একটি থালা ও সত্তর শেকল পরিমাণ রূপার একটি বাটি, এই দু’টি পাত্র খাবার নৈবেদ্যর জন্য তেল মিশানো মিহি সুজিতে পূর্ণ;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে উপহার সে নিয়ে এল, তার মধ্যে ছিল, 130 শেকল ওজনের একটি রুপোর থালা, একটি সত্তর শেকল ওজনের রুপোর বাটি, উভয়েরই পরিমাপ পবিত্রস্থানের শেকলের মানদণ্ড অনুযায়ী ছিল। তার প্রত্যেকটি শস্য-নৈবেদ্যস্বরূপ জলপাই তেলমিশ্রিত মিহি ময়দায় পূর্ণ ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি আপন উপহার বলিয়া পবিত্র স্থানের শেকল অনুসারে এক শত ত্রিশ [শেকল] পরিমাণ রৌপ্যের এক থাল, ও সত্তর শেকল পরিমাণ রৌপ্যের এক বাটি, এই দুই পাত্র ভক্ষ্য-নৈবেদ্যার্থে তৈলমিশ্রিত সূক্ষ্ম সূজিতে পূর্ণ;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি আপন উপহার বলিয়া পবিত্র স্থানের শেকল অনুসারে একশত ত্রিশ [শেকল] পরিমাণ রৌপ্যের একটি থালা, ও সত্তর শেকল পরিমাণ রৌপ্যের একটি বাটি, এই দুই পাত্র ভক্ষ্য-নৈবেদ্যার্থে তৈলমিশ্রিত সূক্ষ্ম সুজিতে পূর্ণ;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর উপহার ছিল শস্য-উৎসর্গের জন্য তেলের ময়ান দেওয়া মিহি ময়দায় ভরা ধর্মীয় মাপের এক কেজি তিনশো গ্রাম ওজনের একটা রূপার থালা এবং একই জিনিষে ভরা সাতশো গ্রাম ওজনের একটা রূপার বাটি;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর উপহার ছিল শস্য-কোরবানীর জন্য তেলের ময়ান দেওয়া মিহি ময়দায় ভরা ধর্মীয় মাপের এক কেজি তিনশো গ্রাম ওজনের একটা রূপার বাসন এবং একই জিনিসে ভরা সাতশো গ্রাম ওজনের একটা রূপার গামলা;
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি তাঁর উপহার হিসাবে পবিত্র স্থানের শেকল অনুসারে একশো ত্রিশ শেকল পরিমাপের রূপার একটি থালা ও সত্তর শেকল পরিমাপের রূপার একটি বাটি, এই দুটি পাত্র ভক্ষ্য নৈবেদ্যের তেল মেশানো সূক্ষ্ম সূজিতে পূর্ণ;