Numbers 7:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেদিন ইসরাইলের নেতৃবর্গ, পিতৃকুলপতিবর্গ উপহার আনলেন, এঁরা সমস্ত বংশের নেতা, এঁরা গণনা করা লোকদের জন্য নিযুক্ত ছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে ইস্রায়েলের নেতৃবৃন্দ, গোষ্ঠীসমূহের মুখ্য ব্যক্তিরা, যাঁরা গণিত ব্যক্তিদের তত্ত্বাবধায়ক ছিলেন, তাঁরা নৈবেদ্য নিয়ে এলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই দিন ইস্রায়েলের অধ্যক্ষগণ, পিতৃকুলপতিগণ উপহার আনিলেন; ইহাঁরা বংশ সকলের অধ্যক্ষ, ইহাঁরা গণিত লোকদের উপরে নিযুক্ত ছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই দিন ইস্রায়েলের অধ্যক্ষগণ, পিতৃকুলপতিগণ উপহার আনিলেন, ইঁহারা বংশ সকলের অধ্যক্ষ, ইঁহারা গণিত লোকদের উপরে নিযুক্ত ছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর ইস্রায়েলীয়দের নেতারা, অর্থাৎ বংশের নেতারা উপহার আনলেন। এঁরাই হলেন সেই সব গোষ্ঠী-নেতা যাঁদের উপর গণনা করা লোকদের দেখাশোনার ভার ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর বনি-ইসরাইলদের নেতারা, অর্থাৎ বংশের নেতারা উপহার আনলেন। এঁরাই হলেন সেই সব গোষ্ঠী-নেতা যাঁদের উপর গণনা করা লোকদের দেখাশোনার ভার ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই দিন ইসরায়েলীদের নেতৃবৃন্দ, গোষ্ঠীপতিগণ,- যাঁরা তালিকাভুক্ত লোকদের নায়করূপে নিযুক্ত হয়েছিলেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর ইস্রায়েলের নেতাগণ প্রভুকে তাদের নৈবেদ্য প্রদান করল| এই সকল নেতারা ছিল তাদেরই পরিবারের কর্তা এবং তাদের গোষ্ঠীর নেতা| এই সব লোকরা হল তারাই যাদের লোকসংখ্যা গণনা করার দায়িত্ব ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন ইস্রায়েলের শাসনকর্তারা, পরিবারের নেতারা তাদের নৈবেদ্য উত্সর্গ করলেন। এই ব্যক্তিরা সমস্ত বংশের শাসনকর্ত্তা ছিলেন, তাঁরা গণনা করা লোকেদের উপরে নিযুক্ত ছিলেন।