Numbers 7:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁরা মাবুদের উদ্দেশে উপহার হিসেবে ছয়টি আচ্ছাদিত গরুর গাড়ি ও বারটি বলদ, দু’জন নেতার জন্য একটি ঘোড়ার গাড়ি ও প্রত্যেক জনের জন্য একটি করে বলদ এনে শরীয়ত-তাঁবুর সম্মুখে উপস্থিত করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁরা সদাপ্রভুর উদ্দেশে উপহারস্বরূপ আচ্ছাদন যুক্ত ছয়টি শকট ও বারোটি ষাঁড়, প্রত্যেক নেতার পক্ষে একটি করে ষাঁড় এবং একটি শকট প্রত্যেক দুজনের জন্য এনে আবাস তাঁবুর সামনে উপস্থিত করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহারা সদাপ্রভুর উদ্দেশে উপহারার্থে ছয়টী আচ্ছাদিত শকট ও বারটী বলদ, দুই দুই অধ্যক্ষ এক এক শকট ও এক এক জন এক একটী বলদ আনিয়া আবাসের সম্মুখে উপস্থিত করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহারা সদাপ্রভুর উদ্দেশে উপহারার্থে ছয়টি আচ্ছাদিত শকট ও বারোটি বলদ, দুই দুই অধ্যক্ষ এক এক শকট ও এক একজন এক একটি বলদ আনিয়া আবাসের সম্মুখে উপস্থিত করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উপহার হিসাবে তাঁরা ছয়টা ছই দেওয়া গরুর গাড়ি এবং বারোটা বলদ সদাপ্রভুর সামনে এনে রাখলেন। তাতে প্রত্যেক নেতার পক্ষ থেকে একটা করে বলদ আর প্রতি দু’জনের পক্ষ থেকে একটা করে গরুর গাড়ি দেওয়া হল। তাঁরা সেগুলো এনে আবাস-তাম্বুর সামনে রাখলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
উপহার হিসাবে তাঁরা ছয়টা ছই দেওয়া গরুর গাড়ি এবং বারোটা বলদ মাবুদের সামনে এনে রাখলেন। তাতে প্রত্যেক নেতার পক্ষ থেকে একটা করে বলদ আর প্রতি দু’জনের পক্ষ থেকে একটা করে গরুর গাড়ি দেওয়া হল। তাঁরা সেগুলো এনে আবাস-তাম্বুর সামনে রাখলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁরা প্রভু পরমেশ্বরের উদ্দেশে তাঁদের উপহারসামগ্রী ছয়টি ছাউনি-ঢাকা গাড়ি বোঝাই করে বারোটি বলদসহ নিয়ে এলেন। প্রতি দুজন নায়ক একটি করে গাড়ি আর মাথা পিছু একটি করে বলদ নিয়ে শিবিরের সম্মুখে উপস্থিত হলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই সব লোকরা প্রভুর কাছে উপহার এনেছিল| তারা ছয়টি আচ্ছাদিত শকট এবং সেই শকটগুলিকে চালানোর জন্য বারোটি গরু এনেছিল| (প্রত্যেক নেতা একটি করে গরু দিয়েছিল| প্রত্যেক নেতা অপর আরেক নেতার সঙ্গে একসঙ্গে একটি করে শকট দিয়েছিল|) পবিত্র তাঁবুতেই নেতারা প্রভুকে এই সব দ্রব্যসামগ্রী দিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁরা সদাপ্রভুর উদ্দেশ্যে উপহারের জন্য ছয়টি ঢাকা দেওয়া গরুর গাড়ি ও বারটি বলদ, দুটি শাসনকর্ত্তার জন্য একটি করে গরুর গাড়ি ও এক একজন এক একটি করে বলদ এনে সমাগম তাঁবুর সামনে উপস্থিত করলেন।