Numbers 7:31 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁর উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে এক শত ত্রিশ (শেকল) পরিমাণ রূপার একটি থালা ও সত্তর শেকল পরিমাণ রূপার একটি বাটি, এই দু’টি পাত্র শস্য-উৎসর্গের জন্য তেল মিশানো মিহি সুজিতে পূর্ণ;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর উপহার ছিল, 130 শেকল ওজনের একটি রুপোর থালা, একটি সত্তর শেকল ওজনের রুপোর বাটি, উভয়েরই পরিমাপ পবিত্রস্থানের শেকলের মানদণ্ড অনুযায়ী ছিল। তার প্রত্যেকটি শস্য-নৈবেদ্যস্বরূপ জলপাই তেলমিশ্রিত মিহি ময়দায় পূর্ণ ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহার উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে এক শত ত্রিশ [শেকল] পরিমাণ রৌপ্যের এক থাল, ও সত্তর শেকল পরিমাণ রৌপ্যের এক বাটি, এই দুই পাত্র ভক্ষ্য-নৈবেদ্যার্থে তৈলমিশ্রিত সূক্ষ্ম সূজিতে পূর্ণ;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহার উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে একশত ত্রিশ [শেকল] পরিমাণ রৌপ্যের একটি থালা, ও সত্তর শেকল পরিমাণ রৌপ্যের একটি বাটি, এই দুই পাত্র ভক্ষ্য-নৈবেদ্যার্থে তৈলমিশ্রিত সূক্ষ্ম সুজিতে পূর্ণ;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর উপহার ছিল শস্য-উৎসর্গের জন্য তেলের ময়ান দেওয়া মিহি ময়দায় ভরা ধর্মীয় মাপের এক কেজি তিনশো গ্রাম ওজনের একটা রূপার থালা এবং একই জিনিষে ভরা সাতশো গ্রাম ওজনের একটা রূপার বাটি;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর উপহার ছিল শস্য-কোরবানীর জন্য তেলের ময়ান দেওয়া মিহি ময়দায় ভরা ধর্মীয় মাপের এক কেজি তিনশো গ্রাম ওজনের একটা রূপার বাসন এবং একই জিনিসে ভরা সাতশো গ্রাম ওজনের একটা রূপার গামলা;
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে একশো ত্রিশ শেকল পরিমাপের রূপার একটি থালা ও সত্তর শেকল পরিমাপের রূপার একটি বাটি, এই দুটি পাত্র ভক্ষ্য নৈবেদ্যের জন্য তেল মেশানো সূক্ষ্ম সূজিতে পূর্ণ;