Numbers 7:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তাদের থেকে সেগুলো গ্রহণ কর। সেগুলো জমায়েত-তাঁবুর সেবাকর্ম করার জন্য গ্রহণ করা হবে, আর তুমি সেসব লেবীয়দেরকে দেবে; একেক জনকে নিজ নিজ সেবাকর্ম অনুসারে দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এই সমস্ত তাদের কাছ থেকে গ্রহণ করো যেন সেগুলি সমাগম তাঁবুর কাজে ব্যবহৃত হয়। প্রয়োজন অনুসারে সেই সমস্ত লেবীয়দের দান করো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি তাহাদের হইতে উহা গ্রহণ কর; সে সকল সমাগম-তাম্বুর সেবাকর্ম্ম করিবার জন্য হইবে, আর তুমি সে সকল লেবীয়দিগকে দিবে; এক এক জনকে আপন আপন সেবাকর্ম্মানুসারে দিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি তাহাদের হইতে উহা গ্রহণ কর। সেই সকল সমাগম-তাম্বুর সেবাকর্ম করিবার জন্য হইবে, আর তুমি সেই সকল লেবীয়দিগকে দিবে; এক একজনকে আপন আপন সেবাকর্মানুসারে দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তুমি এদের কাছ থেকে এগুলো গ্রহণ কর যাতে সেগুলো মিলন-তাম্বুর কাজে লাগানো যায়। লেবীয়দের কাজ অনুসারে তুমি এগুলো তাদের মধ্যে ভাগ করে দাও।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তুমি এদের কাছ থেকে এগুলো গ্রহণ কর যাতে সেগুলো মিলন-তাম্বুর কাজে লাগানো যায়। লেবীয়দের কাজ অনুসারে তুমি এগুলো তাদের মধ্যে ভাগ করে দাও।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি এদের কাছ থেকে এগুলি গ্রহণ কর। এগুলি সম্মিলন শিবিরের কাজকর্মে ব্যবহার করা হবে। তুমি এগুলি লেবীয়দের মধ্যে প্রত্যেকের কাজ অনুযায়ী বন্টন করে দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“নেতাদের কাছ থেকে এই সব উপহারসামগ্রী গ্রহণ করো| সমাগম তাঁবুর কাজে এইসব উপহারসামগ্রী ব্যবহার করা যাবে| লেবীয়দের এই সব জিনিসপত্র দিয়ে দাও| এই জিনিসগুলি তাদের প্রয়োজন হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“তাদের থেকে নৈবেদ্য গ্রহণ কর এবং সেগুলি সমাগম তাঁবুর কাজে ব্যবহার করবে। তুমি সেগুলি লেবীয়দেরকে দেবে; এক এক জনকে তার কাজের প্রয়োজন অনুসারে দেবে।”