Numbers 7:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং মরারীয়দেরকে তাদের সেবা-কর্ম অনুসারে চারটি গরুর গাড়ি ও আটটি বলদ দিয়ে ইমাম হারুনের পুত্র ঈথামরের হাতে দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আবার মরারীয়দের কাজের চাহিদা অনুসারে তিনি তাদের চারটি শকট ও আটটি ষাঁড় দিলেন। তারা সবাই যাজক হারোণের ছেলে ঈথামরের নির্দেশের অধীন ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং মরারির সন্তানগণকে তাহাদের সেবাকর্ম্মানুসারে চারি শকট ও আট বলদ দিয়া হারোণ যাজকের পুত্র ঈথামরের হস্তে সমর্পণ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং মরারির সন্তানগণকে তাহাদের সেবাকর্মানুসারে চারিটি শকট ও আটটি বলদ দিয়া হারোণ যাজকের পুত্র ঈথামরের হস্তে সমর্পণ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর মরারীয়দের কাজ অনুসারে তিনি তাদের চারটা গাড়ি ও আটটা বলদ দিলেন। এদের সকলের দেখাশোনার ভার ছিল পুরোহিত হারোণের ছেলে ঈথামরের উপর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর মরারীয়দের কাজ অনুসারে তিনি তাদের চারটা গাড়ি ও আটটা বলদ দিলেন। এদের সকলের দেখাশোনার ভার ছিল ইমাম হারুনের ছেলে ঈথামরের উপর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মরারি গোষ্ঠীর লোকদের কাজ অনুযায়ী তিনি তাদের জন্য চারটি গাড়ি ও আটটি বলদ পুরোহিত হারোণের পুত্র ইথামরের কতৃত্বাধীনে দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর মোশি মরারি গোষ্ঠীভুক্ত লোকদের চারটি গাড়ী এবং আটটি গরু দিয়েছিল| তাদের কাজের জন্য এই শকট ও গরুর তাদের প্রয়োজন ছিল| যাজক হারোণের পুত্র ঈথামর এইসব ব্যক্তিদের কাজকর্মের জন্য দায়বদ্ধ ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি মরারির সন্তানদের চারটি গরুর গাড়ি ও আটটি বলদ হারোণ যাজকের ছেলে ঈথামরের তত্বাবধানে দিলেন। তিনি দিলেন কারণ তাদের কাজে সেগুলি প্রয়োজন ছিল।