Numbers 7:84 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কোরবানগাহ্‌ অভিষেকের দিনে কোরবানগাহ্‌-প্রতিষ্ঠার জন্য ইসরাইলের নেতৃবর্গ এই সমস্ত উপহার দিলেন; রূপার বারো থালা, রূপার বারো বাটি, সোনার বারো চামচ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যজ্ঞবেদি অভিষেক করার পর, তা উৎসর্গ করার জন্য এই সমস্ত ছিল ইস্রায়েলী নেতাদের নৈবেদ্য; বারোটি রুপোর থালা, বারোটি রুপোর বাটি ও বারোটি সোনার থালা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বেদির অভিষেক দিনে বেদি-প্রতিষ্ঠার জন্য এই উপহার ইস্রায়েলের অধ্যক্ষগণ কর্ত্তৃক দত্ত হইল; রৌপ্যের বারো থাল, রৌপ্যের বারো বাটি, স্বর্ণের বারো চমস।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বেদি অভিষেকের দিনে বেদি-প্রতিষ্ঠার জন্য এই উপহার ইস্রায়েলের অধ্যক্ষগণ কর্তৃক দত্ত হইল; রৌপ্যের বারো থালা, রৌপ্যের বারো বাটি, স্বর্ণের বারো চামচ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অভিষেক-তেল দিয়ে বেদীটির উৎসর্গের অনুষ্ঠান আরম্ভ হবার পর থেকে ইস্রায়েলীয় নেতারা যে সমস্ত উপহার এনেছিলেন সেগুলো হল বারোটা রূপার থালা, বারোটা রূপার বাটি এবং বারোটা সোনার ছোট থালা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অভিষেক-তেল দিয়ে কোরবানগাহ্‌-উৎসর্গের অনুষ্ঠান আরম্ভ হবার পর থেকে ইসরাইলীয় নেতারা যে সমস্ত উপহার এনেছিলেন সেগুলো হল বারোটা রূপার বাসন, বারোটা রূপার গামলা এবং বারোটা সোনার ছোট বাসন।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মোশি যেদিন বেদিটি অভিষেক করলেন সেদিন ইস্রায়েলের সমস্ত শাসনকর্তারা সমস্ত জিনিস উত্সর্গ করলেন। তাঁরা রূপার বারোটি থালা, রূপার বারোটি বাটি, সোনার বারোটি চামচ উত্সর্গ করলেন।