Numbers 7:85 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার প্রত্যেক থালা এক শত ত্রিশ (শেকল) এবং প্রত্যেক বাটি সত্তর সেকল; এসব পাত্রের রূপা পবিত্র স্থানের শেকল অনুসারে মোট দুই হাজার চার শত (শেকল) পরিমিত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রত্যেকটি রুপোর থালার ওজন ছিল 130 শেকল এবং প্রত্যেক রুপোর বাটি সত্তর শেকল। রুপোর পাত্রগুলির সর্বমোট ওজন পবিত্রস্থানের শেকল অনুসারে, 2,400 শেকল
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার প্রত্যেক থাল এক শত ত্রিশ [শেকল], এবং প্রত্যেক বাটি সত্তর [শেকল]; সর্ব্বশুদ্ধ এই সকল পাত্রের রৌপ্য পবিত্র স্থানের শেকল অনুসারে দুই সহস্র চারি শত [শেকল] পরিমিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার প্রত্যেক থালা একশত ত্রিশ [শেকল], এবং প্রত্যেক বাটি সত্তর সেকল; এই সকল পাত্রের রৌপ্য পবিত্র স্থানের শেকল অনুসারে মোট দুই সহস্র চারি শত [শেকল] পরিমিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ধর্মীয় মাপ অনুসারে প্রত্যেকটা রূপার থালার ওজন ছিল এক কেজি তিনশো গ্রাম এবং প্রত্যেকটা রূপার বাটির ওজন ছিল সাতশো গ্রাম। রূপার সমস্ত পাত্রগুলোর মোট ওজন হয়েছিল চব্বিশ কেজি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ধর্মীয় মাপ অনুসারে প্রত্যেকটা রূপার বাসনের ওজন ছিল এক কেজি তিনশো গ্রাম এবং প্রত্যেকটা রূপার গামলার ওজন ছিল সাতশো গ্রাম। রূপার সমস্ত পাত্রগুলোর মোট ওজন হয়েছিল চব্বিশ কেজি।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার প্রত্যেক থালা একশো ত্রিশ শেকল এবং প্রত্যেকটি বাটি সত্তর শেকল; মোট পাত্রের রূপার পরিমাণ পবিত্র স্থানের শেকল অনুসারে দুই হাজার চারশো শেকল।