Numbers 7:86 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ধূপে পরিপূর্ণ সোনার বারোটি চামচ, প্রত্যেক চামচ পবিত্র স্থানের শেকল অনুসারে দশ (শেকল) পরিমিত; মোট এসব চামচের সোনা এক শত বিশ (শেকল) পরিমিত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ধূপে পূর্ণ বারোটি সোনার থালা, পবিত্রস্থানের শেকলের অনুসারে প্রত্যেকটির ওজন দশ শেকল। সোনার থালিগুলির সর্বমোট ওজন 120 শেকল ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধূপে পরিপূর্ণ স্বর্ণের বারো চমস, প্রত্যেক চমস পবিত্র স্থানের শেকল অনুসারে দশ [শেকল] পরিমিত; সর্ব্বশুদ্ধ এই সকল চমসের স্বর্ণ এক শত বিংশতি [শেকল] পরিমিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ধূপে পরিপূর্ণ স্বর্ণের বারোটি চামচ, প্রত্যেক চামচ পবিত্র স্থানের শেকল অনুসারে দশ [শেকল] পরিমিত; মোট এই সকল চামচের স্বর্ণ একশত বিংশতি [শেকল] পরিমিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ধর্মীয় মাপ অনুসারে প্রত্যেকটা ধূপে ভরা সোনার ছোট থালার ওজন ছিল একশো গ্রাম। সোনার বারোটা ছোট থালার মোট ওজন হয়েছিল এক কেজি দু’শো গ্রাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ধর্মীয় মাপ অনুসারে প্রত্যেকটা ধূপে ভরা সোনার ছোট বাসনের ওজন ছিল একশো গ্রাম। সোনার বারোটা ছোট বাসনের মোট ওজন হয়েছিল এক কেজি দু’শো গ্রাম।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধূপে পরিপূর্ণ সোনার বারোটি চামচের পরিমাণ পবিত্র স্থানের শেকল অনুসারে দশ শেকল; মোট এইসব চামচের সোনার একশো কুড়ি শেকল।