Numbers 7:87 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পোড়ানো-কোরবানীর জন্য মোট বারোটি গরু, বারোটি ভেড়া, এক বছরের বারোটি ভেড়ার বাচ্চা ও তাদের শস্য-উৎসর্গ এবং গুনাহ্-কোরবানীর জন্য বারোটি ছাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হোম-নৈবেদ্যর জন্য আনীত সমস্ত পশুর সংখ্যা, বারোটি এঁড়ে বাছুর, বারোটি মেষ ও বারোটি এক বর্ষীয় মদ্দা মেষশাবক এবং তাদের পরিপূরক শস্য-নৈবেদ্য। পাপার্থক বলির জন্য ব্যবহৃত হয়েছিল বারোটি ছাগল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হোমার্থে সাকল্যে বারো গোরু, বারো মেষ, একবর্ষীয় বারো মেষবৎস, ও তাহাদের ভক্ষ্য-নৈবেদ্য; এবং পাপার্থক বলিদানের নিমিত্তে বারো ছাগ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হোমার্থে সর্বসাকুল্যে বারোটি গরু, বারোটি মেষ, একবর্ষীয় বারোটি মেষবৎস, ও তাহাদের ভক্ষ্য-নৈবেদ্য এবং পাপার্থক বলিদানের জন্য বারোটি ছাগ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এছাড়া পোড়ানো-উৎসর্গের জন্য মোট দেওয়া হয়েছিল বারোটা ষাঁড়, বারোটা ভেড়া এবং এক বছরের বারোটা বাচ্চা-ভেড়া। এগুলোর সংগে ছিল এর সংগেকার শস্য-উৎসর্গের জিনিস। পাপ-উৎসর্গের জন্য দেওয়া হয়েছিল বারোটা পাঁঠা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এছাড়া পোড়ানো-কোরবানীর জন্য মোট দেওয়া হয়েছিল বারোটা ষাঁড়, বারোটা ভেড়া এবং এক বছরের বারোটা বাচ্চা-ভেড়া। এগুলোর সংগে ছিল এর সংগেকার শস্য-কোরবানীর জিনিস। গুনাহের কোরবানীর জন্য দেওয়া হয়েছিল বারোটা ছাগল।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁরা হোমবলির জন্য বারোটি বলদ, বারোটি ভেড়া, এক বছরের বারোটি পুরুষ ভেড়া উত্সর্গ করলেন। তাঁরা ভক্ষ্য নৈবেদ্য দিলেন। পাপার্থক বলিদান হিসাবে বারোটি পুরুষ ছাগল দিলেন।