Numbers 7:88 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মঙ্গল-কোরবানীর জন্য মোট চব্বিশটি গরু, ষাটটি ভেড়া, ষাটটি ছাগল, এক বছরের ষাটটি ভেড়ার বাচ্চা; এসব কোরবানগাহ্র অভিষেকের পরে কোরবানগাহ্-প্রতিষ্ঠার উপহার।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মঙ্গলার্থক বলি উৎসর্গের জন্য সর্বমোট পশুর সংখ্যা ছিল চব্বিশটি ষাঁড়, ষাটটি মেষ, ষাটটি ছাগল ও ষাটটি এক বর্ষীয় মেষশাবক। যজ্ঞবেদি অভিষিক্ত হওয়ার পর এই সমস্ত ছিল উৎসর্গ করার নৈবেদ্য।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মঙ্গলার্থক বলির নিমিত্তে সর্ব্বশুদ্ধ চব্বিশ গোরু, ষাট মেষ, ষাট ছাগ, একবর্ষীয় ষাট মেষবৎস; ইহা বেদির অভিষেকের পরে বেদি-প্রতিষ্ঠার উপহার।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মঙ্গলার্থক বলির জন্য মোট চব্বিশটি গরু, ষাটটি মেষ, ষাটটি ছাগ, একবর্ষীয় ষাটটি মেষবৎস; ইহা বেদির অভিষেকের পরে বেদি-প্রতিষ্ঠার উপহার।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোগাযোগ-উৎসর্গের জন্য মোট দেওয়া হয়েছিল চব্বিশটা ষাঁড়, ষাটটা ভেড়া, ষাটটা পাঁঠা এবং ষাটটা এক বছরের বাচ্চা-ভেড়া। বেদীটির অভিষেকের পর এর উৎসর্গের জন্য এই সমস্ত উপহার আনা হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যোগাযোগ-কোরবানীর জন্য মোট দেওয়া হয়েছিল চব্বিশটা ষাঁড়, ষাটটা ভেড়া, ষাটটা ছাগল এবং ষাটটা এক বছরের বাচ্চা-ভেড়া। কোরবানগাহের অভিষেকের পর এর দানের জন্য এই সমস্ত উপহার আনা হয়েছিল।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মঙ্গলার্থক বলির জন্য মোট চব্বিশটি ষাঁড়, ষাটটি ভেড়া, ষাটটি পুরুষ ছাগল, এক বছরের ষাটটি পুরুষ ভেড়া। এগুলি বেদির অভিষেকের পরে বেদি প্রতিষ্ঠার উপহার।