Numbers 7:89 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মূসা যখন আল্লাহ্র সঙ্গে কথা বলতে জমায়েত-তাঁবুতে প্রবেশ করতেন তখন আল্লাহ্ সাক্ষ্য-সিন্দুকের উপরিস্থ গুনাহ্ আবরণ থেকে, সেই দুই কারুবীর মধ্য থেকে, তাঁর কণ্ঠস্বর শুনতে পেতেন; এভাবে মাবুদ তাঁর সঙ্গে কথা বলতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন মোশি সমাগম তাঁবুর ভিতরে সদাপ্রভুর সঙ্গে কথা বলার জন্য প্রবেশ করলেন, তিনি সাক্ষ্য-সিন্দুকের উপরে পাপাবরণের ঊর্ধ্বে অবস্থিত দুই করূবের মধ্যস্থল থেকে তাঁর রব শুনতে পেলেন। এভাবে সদাপ্রভু তাঁর সঙ্গে কথা বললেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মোশি যখন ঈশ্বরের সহিত কথা কহিতে সমাগম-তাম্বুতে প্রবেশ করিতেন, তখন তিনি সেই রব শুনিতেন; তাহা সাক্ষ্য-সিন্দুকের উপরিস্থ পাপাবরণ হইতে, সেই দুই করূবের মধ্য হইতে, তাঁহার কাছে কথা কহিত; আর তিনি তাঁহার সহিত কথা কহিতেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মোশি যখন ঈশ্বরের সহিত কথা বলিতে সমাগম-তাম্বুতে প্রবেশ করিতেন, তখন তিনি সেই রব শুনিতেন; তাহা সাক্ষ্য-সিন্দুকের উপরিস্থ পাপাবরণ হইতে, সেই দুই করূবের মধ্য হইতে, তাঁহার নিকটে কথা কহিত; আর তিনি তাঁহার সহিত কথা কহিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর মোশি যখন সদাপ্রভুর সংগে কথা বলবার জন্য মিলন-তাম্বুতে ঢুকতেন তখন সাক্ষ্য-সিন্দুকের উপরকার ঢাকনার কিনারার করূব দু’টির মাঝখানের জায়গা থেকে তাঁর কথা শুনতে পেতেন। এইভাবে সদাপ্রভু মোশির সংগে কথা বলতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর মূসা যখন মাবুদের সংগে কথা বলবার জন্য মিলন-তাম্বুতে ঢুকতেন তখন সাক্ষ্য-সিন্দুকের উপরকার ঢাকনার কিনারার কারুবী দু’টির মাঝখানের জায়গা থেকে তাঁর কথা শুনতে পেতেন। এইভাবে মাবুদ মূসার সংগে কথা বলতেন।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মোশি যখন ঈশ্বরের সঙ্গে কথা বলতে সমাগম তাঁবুতে প্রবেশ করতেন, তখন তিনি ঈশ্বরের কথা শুনতেন। ঈশ্বর তাঁর সাথে কথা বলতেন সাক্ষ্য সিন্দুকের উপরের পাপাবরণ থেকে, সেই দুই করূ বের মধ্যে থেকে। সদাপ্রভু তাঁর সাথে কথা বলতেন।