Numbers 7:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু কহাতীয়দেরকে কিছুই দিলেন না, কেননা পবিত্র স্থানের সেবাকর্মের ভার তাদের উপরে ছিল; তারা কাঁধে করে ভার বহন করতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশি কিন্তু কহাতীয়দের কিছু দিলেন না, কারণ পবিত্র দ্রব্যসমূহ তাদের কাঁধে করে বহন করতে হত। এই কাজের জন্য তারাই ছিল দায়ী।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু কহাতের সন্তানগণকে কিছুই দিলেন না, কেননা পবিত্র স্থানের সেবাকর্ম্মের ভার তাহাদের উপরে ছিল; তাহারা স্কন্ধে করিয়া ভার বহন করিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু কহাতের সন্তানগণকে কিছুই দিলেন না, কেননা পবিত্র স্থানের সেবাকর্মের ভার তাহাদের উপরে ছিল; তাহারা স্কন্ধে করিয়া ভার বহন করিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশি কহাতীয়দের কিছুই দিলেন না, কারণ পবিত্র জিনিসগুলোর দেখাশোনার ভার ছিল তাদের উপর এবং সেগুলোই ছিল তাদের কাঁধে করে বয়ে নেওয়ার কথা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসা কহাতীয়দের কিছুই দিলেন না, কারণ পাক-পবিত্র জিনিসগুলোর দেখাশোনার ভার ছিল তাদের উপর এবং সেগুলোই ছিল তাদের কাঁধে করে বয়ে নেওয়ার কথা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্ত কোহাৎ গোষ্ঠীর লোকদের জন্য তিনি কিছুই দিলেন না, কারণ পবিত্র দ্রব্যসামগ্রী রক্ষণাবেক্ষণের ভার তাদের উপর ন্যস্ত ছিল, সেগুলি তারা কাঁধে করেই বয়ে নিয়ে যেত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশি কহাতের পরিবারগোষ্ঠীকে একটিও গরু অথবা গাড়ি দেয় নি, কারণ তাদের কাজ ছিল পবিত্র দ্রব্যসামগ্রী নিজেদের কাঁধেই বহন করা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু কহাতের সন্তানদের কিছুই দিলেন না, কারণ সমাগম তাঁবুর অন্তর্ভুক্ত সমস্ত জিনিসপত্রের ভার তাদের উপরে ছিল; তারা কাঁধে করে ভার বহন করত।