Numbers 8:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তুমি লেবীয়দেরকে মাবুদের সম্মুখে আনলে বনি-ইসরাইল তাদের শরীরে হস্তার্পণ করুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি লেবীয়দের সদাপ্রভুর সামনে নিয়ে আসবে এবং ইস্রায়েলীরা তাদের উপরে হাত রাখবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তুমি লেবীয়দিগকে সদাপ্রভুর সম্মুখে আনিলে ইস্রায়েল-সন্তানগণ তাহাদের গাত্রে হস্তার্পণ করুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তুমি লেবীয়দিগকে সদাপ্রভুর সম্মুখে আনিলে ইস্রায়েল-সন্তানগণ তাহাদের গাত্রে হস্তার্পণ করুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লেবীয়দের তুমি সদাপ্রভুর সামনে আনবে এবং ইস্রায়েলীয়েরা তাদের উপর হাত রাখবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লেবীয়দের তুমি মাবুদের সামনে আনবে এবং বনি-ইসরাইলরা তাদের উপর হাত রাখবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের সম্মুখে লেবীয়দের উপস্থিত করার পর ইসরায়েলীরা লেবীয়দের মাথায় হস্তাপর্ণ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর সামনে লেবীয় গোষ্ঠীভুক্ত লোকদের নিয়ে এলে ইস্রায়েলের লোকরা তাদের হাত লেবীয়দের ওপরে রাখবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি লেবীয়দেরকে সদাপ্রভুর সামনে আনলে ইস্রায়েল সন্তানরা তাদের গায়ে হাত রাখুক।