Numbers 8:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে হারুন বনি-ইসরাইলদের দোলনীয় উপহার হিসেবে লেবীয়দেরকে মাবুদের সম্মুখে নিবেদন করবে; তাতে তারা মাবুদের সেবাকর্মে নিযুক্ত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হারোণ ইস্রায়েলীদের দোলনীয়-নৈবেদ্যরূপে লেবীয়দের সদাপ্রভুর সামনে নিবেদন করবে, যেন তারা সদাপ্রভুর কাজ করার জন্য প্রস্তুত হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে হারোণ ইস্রায়েল-সন্তানগণের দোলনীয় নৈবেদ্য বলিয়া লেবীয়দিগকে সদাপ্রভুর সম্মুখে নিবেদন করিবে; তাহাতে তাহারা সদাপ্রভুর সেবাকর্ম্মে নিযুক্ত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে হারোণ ইস্রায়েল-সন্তানগণের দোলনীয় নৈবেদ্য বলিয়া লেবীয়দিগকে সদাপ্রভুর সম্মুখে নিবেদন করিবে; তাহাতে তাহারা সদাপ্রভুর সেবাকর্মে নিযুক্ত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হারোণ ইস্রায়েলীয়দের মধ্য থেকে দোলন-উৎসর্গ হিসাবে লেবীয়দের সদাপ্রভুর সামনে উপস্থিত করবে যেন তারা সদাপ্রভুর কাজে হাত দিতে পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হারুন বনি-ইসরাইলদের মধ্য থেকে দোলন-কোরবানী হিসাবে লেবীয়দের মাবুদের সামনে উপস্থিত করবে যেন তারা মাবুদের কাজে হাত দিতে পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর হারোণ সমগ্র ইসরায়েল জাতির নৈবেদ্যস্বরূপ লেবীয়দের প্রভু পরমেশ্বরের উদ্দেশে উৎসর্গ করবে এবং তারা প্রভু পরমেশ্বরের পরিচর্যার জন্য নিযুক্ত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর হারোণ লেবীয় গোষ্ঠীভুক্ত লোকদের ইস্রায়েল সন্তানদের কাছ থেকে প্রভুর কাছে আনা বিশেষ উপহার হিসাবে দিয়ে দেবে| এই ভাবে লেবীয় গোষ্ঠীভুক্ত লোকরা প্রভুর উদ্দেশ্যে তাদের বিশেষ কাজ করার জন্য প্রস্তুত হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হারোণ ইস্রায়েল সন্তানদের উত্সর্গ করা নৈবেদ্য হিসাবে লেবীয়দেরকে সদাপ্রভুর সামনে নিবেদন করবে; তাতে তারা সদাপ্রভুর কাজে নিযুক্ত হবে।