Numbers 8:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে লেবীয়েরা ঐ দু’টি ষাঁড়ের মাথায় হাত রাখবে আর তুমি লেবীয়দের জন্য কাফ্‌ফারা করতে মাবুদের উদ্দেশে একটি ষাঁড় গুনাহ্‌-কোরবানী হিসেবে এবং অন্যটি পোড়ানো-কোরবানী হিসেবে কোরবানী করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“লেবীয়েরা ওই এঁড়ে বাছুরের উপর হাত রাখার পর, সদাপ্রভুর উদ্দেশে তাদের একটি পাপার্থক বলিরূপে, অন্যটি হোমবলিরূপে উৎসর্গ করবে, যেন লেবীয়দের জন্য প্রায়শ্চিত্ত সাধিত হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে লেবীয়েরা ঐ দুই গোবৎসের মস্তকে হস্তার্পণ করিবে, আর তুমি লেবীয়দের নিমিত্তে প্রায়শ্চিত্ত করণার্থে সদাপ্রভুর উদ্দেশে একটী গোবৎস পাপার্থক বলিরূপে, এবং অন্যটী হোমার্থক বলিরূপে উৎসর্গ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে লেবীয়েরা ঐ দুইটি গোবৎসের মস্তকে হস্তার্পণ করিবে, আর তুমি লেবীয়দের জন্য প্রায়শ্চিত্ত করণার্থে সদাপ্রভুর উদ্দেশ্যে একটি গোবৎস পাপার্থক বলিরূপে, এবং অন্যটি হোমার্থক বলিরূপে উৎসর্গ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর লেবীয়েরা সেই দু’টা ষাঁড়ের উপর হাত রাখবে আর তুমি তার একটা দিয়ে সদাপ্রভুর উদ্দেশে পাপ-উৎসর্গ এবং অন্যটা দিয়ে পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করে তাদের পাপ ঢাকা দেবার ব্যবস্থা করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর লেবীয়রা সেই দু’টা ষাঁড়ের উপর হাত রাখবে আর তুমি তার একটা দিয়ে মাবুদের উদ্দেশে গুনাহের কোরবানী এবং অন্যটা দিয়ে পোড়ানো-কোরবানী করে তাদের গুনাহ্‌ ঢাকা দেবার ব্যবস্থা করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর লেবীয়েরা ঐ গোবৎস দুটির মাথায় হস্তাপর্ণ করবে এবং তুমি লেবীয়দের প্রায়শ্চিত্তের জন্য প্রভু পরমেশ্বরের উদ্দেশে একটি গোবৎস প্রায়শ্চিত্ত বলিরূপে এবং অন্যটি হোমবলিরূপে উৎসর্গ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এরপর লেবীয়রা ষাঁড়ের মাথায় হাত রাখবে, তার মধ্যে একটি ষাঁড় পাপার্থক বলি হিসাবে এবং অন্যটি হোমবলি হিসাবে প্রভুর কাছে উৎসর্গ করার জন্য ব্যবহার করা হবে| এইসব উৎসর্গ লেবীয় গোষ্ঠীভুক্ত লোকদের পবিত্র করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে লেবীয়েরা ঐ দুটি বলদের মাথায় হাত রাখবে, আর তুমি লেবীয়দের জন্য প্রায়শ্চিত্ত করার জন্য আমার উদ্দেশ্যে একটি বলদ পাপার্থক বলি হিসাবে এবং অন্য বলদটি হোমার্থক বলি হিসাবে উৎসর্গ করবে।