Numbers 8:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর হারুনের ও তার পুত্রদের সম্মুখে লেবীয়দেরকে দাঁড় করিয়ে মাবুদের উদ্দেশে দোলনীয় উপহার হিসেবে তাদেরকে নিবেদন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হারোণ ও তার ছেলেদের সামনে লেবীয়েরা দাঁড় করাবে। তারপর, সদাপ্রভুর অভিমুখে দোলনীয়-নৈবেদ্যরূপে তাদের নিবেদন করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর হারোণের ও তাহার পুত্রগণের সম্মুখে লেবীয়দিগকে সংস্থাপন করিয়া সদাপ্রভুর উদ্দেশে দোলনীয় নৈবেদ্য বলিয়া তাহাদিগকে নিবেদন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর হারোণের ও তাহার পুত্রগণের সম্মুখে লেবীয়দিগকে সংস্থাপন করিয়া সদাপ্রভুর উদ্দেশে দোলনীয় নৈবেদ্য বলিয়া তাহাদিগকে নিবেদন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লেবীয়দের তুমি হারোণ ও তার ছেলেদের সামনে দাঁড় করাবে এবং সদাপ্রভুর কাছে দোলন-উৎসর্গ হিসাবে তাদের উৎসর্গ করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লেবীয়দের তুমি হারুন ও তার ছেলেদের সামনে দাঁড় করাবে এবং মাবুদের কাছে দোলন-কোরবানী হিসাবে তাদের কোরবানী করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর তুমি লেবীয়দের প্রভু পরমেশ্বরের উদ্দেশে বিশেষ নৈবেদ্যস্বরূপ উৎসর্গ করবে এবং হারোণ ও তার পুত্রদের অধীনে তাদের নিযুক্ত করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লেবীয় গোষ্ঠীভুক্ত লোকদের হারোণ এবং তার পুত্রদের সামনে দাঁড়াতে বলো| এরপর প্রভুর কাছে লেবীয় গোষ্ঠীভুক্ত লোকদের দিয়ে দাও| তারা দোলনীয় নৈবেদ্যর মতো হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হারোণের ও তাঁর ছেলেদের সামনে লেবীয়দেরকে উপস্থিত করে আমার উদ্দেশ্যে একটি দোলনীয় নৈবেদ্য হিসাবে তাদেরকে নিবেদন করবে।