Numbers 8:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারপর লেবীয়েরা জমায়েত-তাঁবুর সেবাকর্ম করতে প্রবেশ করবে। এভাবে তুমি তাদেরকে পাক-পবিত্র করে দোলনীয় উপহার হিসেবে নিবেদন করবে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“লেবীয়দের শুদ্ধ করে, তুমি তাদের দোলনীয়-নৈবেদ্যরূপে নিবেদন করার পর, তারা সমাগম তাঁবুতে তাদের সেবাকাজ করতে আসবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার পরে লেবীয়েরা সমাগম-তাম্বুর সেবাকর্ম্ম করিতে প্রবেশ করিবে। এইরূপে তুমি তাহাদিগকে শুচি করিয়া দোলনীয় নৈবেদ্য বলিয়া নিবেদন করিবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার পরে লেবীয়েরা সমাগম-তাম্বুর সেবাকর্ম করিতে প্রবেশ করিবে। এইরূপে তুমি তাহাদিগকে শুচি করিয়া দোলনীয় নৈবেদ্য বলিয়া নিবেদন করিবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“এইভাবে লেবীয়দের শুচি করে নিয়ে দোলন-উৎসর্গ হিসাবে উৎসর্গ করবার পরে তারা মিলন-তাম্বুতে কাজ করবার জন্য আসবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“এইভাবে লেবীয়দের পাক-সাফ করে নিয়ে দোলন-কোরবানী হিসাবে দান করবার পরে তারা মিলন-তাম্বুতে কাজ করবার জন্য আসবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লেবীয়দের শুচি করে নৈবেদ্যরূপে উৎসর্গ করার পর তারা সম্মিলন শিবিরের কাজের জন্য যোগ্যতা লাভ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সুতরাং লেবীয় গোষ্ঠীভুক্ত লোকদের শুচি করো এবং তাদেরকে প্রভুর কাছে দিয়ে দাও| তারা দোলনীয় নৈবেদ্যর মতো হবে| তুমি এটা করার পরে তারা সমাগম তাঁবুতে তাদের নির্ধারিত কাজ করতে পারবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপরে লেবীয়েরা সমাগম তাঁবুর কাজ করতে প্রবেশ করবে। এই ভাবে তুমি তাদেরকে শুচি করে দোলনীয় নৈবেদ্য হিসাবে নিবেদন করবে।